মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি উদ্যোগে প্রথম দফায় সমঝোতা, ট্রাম্প যাচ্ছেন মিশর

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ৯:৫৫

শেয়ার করুনঃ
গাজায় যুদ্ধবিরতি উদ্যোগে প্রথম দফায় সমঝোতা, ট্রাম্প যাচ্ছেন মিশর

গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস রাজি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ তথ্য প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তার এই ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, এই চুক্তির মানে হলো খুব শীঘ্রই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের সেনা গাজা থেকে প্রত্যাহার করবে। তিনি একে “শক্তিশালী, টেকসই ও স্থায়ী শান্তির পথে প্রথম পদক্ষেপ” বলে মন্তব্য করেন।

চুক্তি কার্যকর হলে এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে ট্রাম্প আগামী সপ্তাহান্তে মিসর সফরে যাবেন বলে জানিয়েছেন। তিনি সম্ভবত শনিবার যুক্তরাষ্ট্র ত্যাগ করে কায়রো পৌঁছাবেন। এ সফরকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেওয়া হচ্ছে।

আরও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পকে একটি চিরকুট দেন। ট্রাম্প সেটি পড়ে শোনান উপস্থিত সবাইকে। তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন আমরা মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক চুক্তির খুব কাছাকাছি। এখনই আমাকে যেতে হবে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য।”

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সকালে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। এরপরই তিনি মিসরের উদ্দেশে যাত্রা করতে পারেন। এই সফরে শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গত মাসে ট্রাম্প গাজা সংকট নিরসনে ২০ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সোমবার মিসরের পর্যটন নগরী শারম আল শেখে দুই পক্ষের আলোচনার সূচনা হয়, যা টানা তৃতীয় দিনের মতো বুধবারও চলে।

গাজা যুদ্ধইসরায়েল হামাস শান্তি পরিকল্পনাট্রাম্প গাজা চুক্তিমধ্যপ্রাচ্য শান্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। এ বৈঠককে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

আরও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে আকস্মিক হামলার পর থেকেই গাজায় শুরু হয় ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ওই হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই বছরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৬৭ হাজার ১৭৩ জন, যাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশু।

সর্বশেষ সংবাদ

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ

শ্রমিক সংকটে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প: টেসলা কি বদলে দিচ্ছে আমাদের শ্রমবাজার?

শ্রমিক সংকটে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প: টেসলা কি বদলে দিচ্ছে আমাদের শ্রমবাজার?

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

এ সম্পর্কিত আরও পড়ুন

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভ এলাকায় প্লেগে আক্রান্ত হওয়ার সন্দেহে এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটির পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ এখনো ওই নারীর মৃত্যুর কারণ হিসেবে প্লেগকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।  ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন টেকনিশিয়ান শিপিলোভা। নমুনা সংগ্রহের সময়

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সব বি-১ বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রোববার আল জাজিরা জানায়, পেন্টাগনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে। তবে বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই যেকোনো স্থানে যেকোনো

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি প্রশিক্ষণকেন্দ্রে রোববার (৪ অক্টোবর) নারীদেরও আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা নেওয়ার পর তারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং হ্যান্ডগান চালানোর অনুশীলন করেন।  এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম হলেও সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টিকে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ সচল রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। প্রয়োজন হলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই।