বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার প্রতি অস্ট্রেলীয় এমপিদের চিঠি

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:২৫

শেয়ার করুনঃ
দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার প্রতি অস্ট্রেলীয় এমপিদের চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ৪৩ জন সিনেটর ও এমপি। বুধবার ই-মেইলের মাধ্যমে পাঠানো এই চিঠিতে তারা বাংলাদেশে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ তিনটি গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরেন।

চিঠিতে উল্লেখ করা হয়, অবিলম্বে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে, ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ভেঙে দিতে হবে। এসব দাবি পূরণে দেরি বা অস্পষ্টতা জনসাধারণের মধ্যে অনাস্থা বাড়াবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে বলেও চিঠিতে সতর্ক করা হয়।

সিনেটর ও এমপিরা বলেন, বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখন খুব ঘনিষ্ঠভাবে দেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় ড. ইউনূসের প্রশাসন একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছে জনগণের আস্থা ফিরিয়ে আনার। বিশেষত গত জুলাইয়ে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাপ্রবাহ দেশের গণতান্ত্রিক জাগরণে নতুন মাত্রা এনেছে বলেও তারা উল্লেখ করেন।

আরও

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

চিঠিতে আরও বলা হয়, নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমাসহ রোডম্যাপ প্রণয়ন এবং তা প্রকাশ করা জরুরি। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময় ঘটে যাওয়া সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স এবং জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, অতীতে বহু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনা ঘটেছে।

অস্ট্রেলীয় এমপিরা বলেন, র‍্যাব ২০০৯ সাল থেকে প্রায় ২ হাজার ৭০০ মানুষকে বেআইনিভাবে হত্যা করেছে বলে অভিযোগ আছে এবং এই বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ হয়েছে। তারা অস্ট্রেলিয়ার সরকারকেও একই ধরণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং র‍্যাব ভেঙে দিয়ে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তোলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ড. মুহাম্মদ ইউনূসঅস্ট্রেলিয়ার পার্লামেন্টনির্বাচন রোডম্যাপ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তারা আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করতে হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। সেই নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহার বা দমনমূলক আচরণ বন্ধ করতে হবে।

চিঠির শেষাংশে বলা হয়, অস্ট্রেলিয়ান বাংলাদেশি সম্প্রদায়ও চায় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হোক। এজন্য ড. ইউনূসের প্রশাসনের প্রতি সময়োপযোগী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০ ছাড়াল, উদ্বেগ জাতিসংঘের

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০ ছাড়াল, উদ্বেগ জাতিসংঘের

চিঠিতে স্বাক্ষরকারী ৪৩ জন সিনেটর ও এমপির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সিনেটর লারিসা ওয়াটার্স, সিনেটর ফাতিমা পেম্যান, সিনেটর মেহরিন ফারুকি, সিনেটর বারবারা পোকক, এমপি টিম রিড, এমপি গ্যাব্রিয়েল ডি ভিয়েট্রি, এমপি ড. রোজালি উডরাফসহ আরও অনেকে। তারা সবাই বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন জানিয়ে ড. ইউনূসের প্রতি কার্যকর নেতৃত্ব প্রদানের আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

দিল্লির সঙ্গে যোগাযোগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

দিল্লির সঙ্গে যোগাযোগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

হিলি সীমান্তের শূন্য রেখা দুই দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

হিলি সীমান্তের শূন্য রেখা দুই দেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

জনপ্রিয় সংবাদ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের তেল অবকাঠামোয় হামলার হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ এবং সম্ভাব্য আলোচনার অনিশ্চয়তাও বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ সেন্ট বা শূন্য

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত, যুদ্ধ বন্ধে চাপে ইউক্রেন

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত, যুদ্ধ বন্ধে চাপে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নরওয়েতে আলোচনার পর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ইউক্রেনকে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেন নতুন কিছু প্রস্তাব দিয়েছে। বৈঠকে নরওয়ে

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদে ছয় দিনের নোটিশ

মোদির বাসভবনের পাশে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদে ছয় দিনের নোটিশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেস কোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়ে উচ্ছেদ নোটিশ জারি করেছে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এল অ্যান্ড ডিও)। জায়গাটিকে ‘অনুমোদিত নয়’ দাবি করে এই নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়্যার। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী সম্পত্তির তালিকায় রয়েছে

নেতানিয়াহুকে সমর্থন নয়, মার্কিন নির্বাচনেই নজর ভ্যান্সের

নেতানিয়াহুকে সমর্থন নয়, মার্কিন নির্বাচনেই নজর ভ্যান্সের

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরপেক্ষ অবস্থানে থেকে তিনি ইসরায়েলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং দেশটির প্রার্থীদের সমর্থন দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁর এই অবস্থান মার্কিন প্রশাসনের ইসরায়েলনীতিতে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতপার্থক্যকে নতুন করে সামনে এনেছে। সোমবার (১৯ অক্টোবর) এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, তিনি নেতানিয়াহুর পক্ষে কিংবা বিপক্ষে

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। দেশটিতে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার থাকার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের হার আরও বেড়েছে। গত ১০ আগস্ট প্রকাশিত তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরু