প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৮:২১

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নতুন একটি অভিযান দখলদার ইসরাইলের বিরুদ্ধে শক্ত বার্তা হয়ে উঠেছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সরাসরি ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর ওপর আঘাত হেনেছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি বিশেষ প্রতিরোধমূলক অভিযান, যেখানে উন্নত প্রযুক্তির অস্ত্রের সফল প্রয়োগ ঘটেছে।
