বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সংসদে অযোগ্য ঘোষণা রাহুল গান্ধীকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ২১:৫৭

শেয়ার করুনঃ
সংসদে অযোগ্য ঘোষণা রাহুল গান্ধীকে

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দুই বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সংসদ সদস্যের পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

মোদি পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার ভারতের গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে দুই বছর জেলের সাজা দিয়েছিলেন। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্যের পদ খারিজ করা হলো।

আরও

নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান, লেবাননের খ্রিস্টান মেয়রের কড়া জবাব

নেতানিয়াহুর দাবি প্রত্যাখ্যান, লেবাননের খ্রিস্টান মেয়রের কড়া জবাব

এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (আপ)। এরপর সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা। ওই আইন বলছে, সংসদ সদস্যের পদ খারিজ হওয়া রাহুল অন্তত আগামী ছয় বছর কোনো ভোটে লড়তে পারবেন না।

সুরাত জেলা আদালতের বিচারক এইচ এইচ বর্মা রাহুলকে ১০ হাজার রুপির জামিনে মুক্তি দিয়ে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু দোষী সাব্যস্ত করার ওপর কোনো স্থগিতাদেশ দেননি তিনি। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এ ক্ষেত্রে ওয়েনাড়ের কংগ্রেস সংসদ সদস্যের পদ রক্ষার পথে অন্তরায় হয়েছে, ২০১৩ সালের সুপ্রিম কোর্টের একটি রায়। ঘটনাচক্রে, এক দশক আগে ওই রায় কার্যকর করার পথ প্রশস্ত করে দিয়েছিলেন তিনি নিজেই।

আরও

রাহুল গান্ধী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যুক্তরাষ্ট্রজুড়ে দাবদাহে মৃত পঁচিশ, সতর্কতায় কোটি কোটি মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে দাবদাহে মৃত পঁচিশ, সতর্কতায় কোটি কোটি মানুষ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সংসদ সদস্য-বিধায়কের দুই বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ সংসদ সদস্য বা বিধায়ক পদ চলে যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে রাহুলের সংসদ সদস্যের পদ অবিলম্বে খারিজ হওয়ারই ছিল।

জনপ্রতিনিধিত্ব আইনে আগে বলা ছিল, সংসদ সদস্য-বিধায়ক দোষী সাব্যস্ত হলে তাতে স্থগিতাদেশ পাওয়ার জন্য তিন মাস সময় পাবেন। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার বনাম লিলি টমাস মামলায় আইনের সেই ধারাটি নাকচ করে রায় দিয়েছিলেন, দুই বছরের কারাদণ্ডের সাজার অপরাধে দোষী সাব্যস্ত হলেই সংসদ সদস্য পদ চলে যাবে।

পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু প্রসাদের সংসদ সদস্য পদ বাঁচাতে মনমোহন সিংয়ের সরকার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের রায় উল্টে দিয়ে পুরনো ব্যবস্থা বহাল রাখার চেষ্টা করেছিল। কিন্তু রাহুল সেই অধ্যাদেশ ছিঁড়ে বাতিল কাগজের ঝুলিতে ফেলে দেওয়ার কথা বলার পর পিছু হটেছিল তৎকালীন ইউপিএ সরকার। এবার সুপ্রিম কোর্টের ২০১৩ সালের সেই নির্দেশের ভিত্তিতেই সংসদ সদস্য পদ খারিজ হলো রাহুল গান্ধীর।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

উত্তাল সাগর-ভারী বৃষ্টিতে সেন্টমার্টিনে বাড়ছে দুর্ভোগ

উত্তাল সাগর-ভারী বৃষ্টিতে সেন্টমার্টিনে বাড়ছে দুর্ভোগ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নেন। কোমের গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং

প্রবাসীদের আইনি সচেতনতা বাড়াতে নতুন সতর্কবার্তা দিল দূতাবাস

প্রবাসীদের আইনি সচেতনতা বাড়াতে নতুন সতর্কবার্তা দিল দূতাবাস

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে অপরাধের অভিযোগে কোনও অবস্থাতেই কাউকে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন না করার জন্য সবাইকে সতর্ক করেছে দূতাবাস। সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে কেউ অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকলে অথবা কোনও অপরাধ সংঘটিত হতে

মধ্যপ্রাচ্য উত্তেজনা কমলেও তেলের দামে সীমিত ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্য উত্তেজনা কমলেও তেলের দামে সীমিত ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, মূল্যবৃদ্ধির এই ধারা আপাতত সীমিত পর্যায়েই থাকবে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ

মেলোনিকে নিয়ে ট্রাম্প: আইনী সহায়তা প্রয়োজন!

মেলোনিকে নিয়ে ট্রাম্প: আইনী সহায়তা প্রয়োজন!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পাদিত ছবি প্রকাশ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। দুই নেতার চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের মধ্যেই ট্রাম্প দাবি করেন, মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত এবং এ কারণে তার বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা বা ‘রেস্ট্রেইনিং অর্ডার’ প্রয়োজন। রোববার (৫ জুলাই) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি সম্পাদিত ছবি

যুক্তরাষ্ট্রই একমাত্র মিত্র নয়, ভারতকে সামনে আনলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রই একমাত্র মিত্র নয়, ভারতকে সামনে আনলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী নেই বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আরও গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে এবং ভারত তাদের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য সমর্থক। রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বিশ্বমঞ্চে আমেরিকার বাইরেও ইসরায়েলের বহু