শুক্রবার, ২২ মে, ২০২৬৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

‘আশঙ্কাজনক’ গোয়েন্দা তথ্য : যুদ্ধ বন্ধে হোয়াইট হাউস থেকে মোদিকে ফোন

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০:২২

শেয়ার করুনঃ
‘আশঙ্কাজনক’ গোয়েন্দা তথ্য : যুদ্ধ বন্ধে হোয়াইট হাউস থেকে মোদিকে ফোন
প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সাক্ষাৎ(ফাইল ফটো)

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে গত শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের কাছে আসে একটি ‘উদ্বেগজনক’ গোয়েন্দা তথ্য।

তথ্যটি পাওয়া মাত্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

তাদের ভাষ্যমতে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছাড়াও এই সংকট পর্যবেক্ষণে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সেই গোয়েন্দা তথ্যের প্রকৃতি এতটাই স্পর্শকাতর ছিল যে, তা গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি। তবে সূত্রের দাবি, ওই তথ্যের ভিত্তিতে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে—এমন আশঙ্কা থেকেই সক্রিয় হন মার্কিন শীর্ষ নেতারা।

আরও

মানচিত্র মুছে ফেলার মন্তব্যে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া

মানচিত্র মুছে ফেলার মন্তব্যে পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া

তারা পরস্পরের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত নেন, ভ্যান্সই মোদিকে ফোন করে বিষয়টি জানাবেন এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানাবেন।

ভারত পাকিস্তান উত্তেজনাজেডি ভ্যান্সযুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সেই অনুযায়ী, গোয়েন্দা তথ্য পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি অবহিত করেন জেডি ভ্যান্স। পরে স্থানীয় সময় দুপুরে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি। ফোনে তিনি স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউস বিশ্বাস করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভ্যান্স মোদিকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানান এবং উত্তেজনা কমানোর জন্য বিকল্প রূপরেখা বিবেচনার পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন একটি সমঝোতার খসড়া উপস্থাপন করা হয়, যা পাকিস্তান মেনে নিতে পারে বলে বিশ্বাস করা হচ্ছিল।

ভ্যান্স-মোদির ফোনালাপের পর রাতভর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা পাকিস্তান ও ভারতের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। যুক্তরাষ্ট্র সরাসরি সমঝোতার অংশ না হলেও দুই পক্ষকে আলোচনায় বসাতে সক্রিয় ভূমিকা রাখে।

শেষ পর্যন্ত গতকাল শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে একমত হয়। এর আগে ‘অপারেশন সিঁদুর’ এবং ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এই উত্তেজনার সূত্রপাত হয় ২২ এপ্রিল, পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর।

কাশ্মীর ইস্যুকে ঘিরে দুই পারমাণবিক শক্তিধর দেশের এই নতুন উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই আপাতত কিছুটা স্থিতি ফিরে এসেছে দক্ষিণ এশিয়ায়।

সর্বশেষ সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে “ভূমি সেবা মেলা” উপলক্ষে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

পশ্চিমবঙ্গের মাদরাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ

পশ্চিমবঙ্গের মাদরাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সব মাদরাসায়ও প্রতিদিন ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা এক প্রশাসনিক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যের সব স্বীকৃত, সরকারি সহায়তাপ্রাপ্ত ও বেসরকারি মাদরাসায় দৈনিক প্রাতঃকালীন সমাবেশ বা ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের এই গান

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কৌতুকপূর্ণ মন্তব্যে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর তিনি ইসরায়েলে গিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে অংশ নিতে পারেন, কারণ সেখানে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি

হরমুজ প্রণালিতে নতুন অনুমতি ব্যবস্থা চালু করল ইরান

হরমুজ প্রণালিতে নতুন অনুমতি ব্যবস্থা চালু করল ইরান

কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন তদারকি ব্যবস্থা ও অনুমতি প্রক্রিয়া চালু করেছে ইরান। বুধবার (২০ মে) হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন নজরদারি অঞ্চলের সীমা প্রকাশ করে এই নীতি কার্যকর করে। নতুন নিয়ম অনুযায়ী, হরমুজ প্রণালি অতিক্রমের আগে জাহাজগুলোকে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পূর্বানুমতি নিতে হবে। নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব জাহাজের

বিশ্বজুড়ে ইবোলা নিয়ে বাড়ছে নতুন উদ্বেগ

বিশ্বজুড়ে ইবোলা নিয়ে বাড়ছে নতুন উদ্বেগ

ইবোলা ভাইরাসের প্রতিরোধে বহুল প্রতীক্ষিত টিকা বাজারে আসতে আরও অন্তত ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উপদেষ্টা ড. ভাসি মূর্তি। বুধবার জেনেভায় WHO সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ড. ভাসি মূর্তি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিস্তার রোধে বর্তমানে দুটি সম্ভাব্য “ক্যান্ডিডেট ভ্যাকসিন” নিয়ে গবেষণা চলছে। তবে এসব টিকা এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত

ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত বা হারিয়ে গেছে বলে দাবি করা হয়েছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (CRS) এক প্রতিবেদনে। প্রতিবেদনটি বিভিন্ন সংবাদ, পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ক্ষয়ক্ষতির চূড়ান্ত ও পূর্ণাঙ্গ যাচাই এখনো শেষ হয়নি। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান