বুধবার, ২৫ মার্চ, ২০২৬১১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আফ্রিকায় নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস, ৯ জনের ‍মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩৪

শেয়ার করুনঃ
আফ্রিকায় নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস, ৯ জনের ‍মৃত্যু

করোনা ও মাঙ্কিপক্সের পর এবার আতঙ্ক ছড়াচ্ছে মারবার্গ ভাইরাস। আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উপসর্গসহ আরও ১৬ জনকে শনাক্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভাইরাসটি ইবোলার মতো মারাত্মক সংক্রামক ও প্রাণঘাতী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাস এখনও পিছু ছাড়েনি। তারই মাঝে দেখা দিয়েছিল মাঙ্কিপক্স। এবার নতুন আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে মারবার্গ ভাইরাস। বলা হচ্ছে, করোনা ও মাঙ্কিপক্সের মতোই ভয়ংকর সংক্রামক এই ভাইরাস। 

আরও

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

দক্ষিণ ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ১৯৬৭ সালের পর থেকে মারবার্গ ভাইরাস পাওয়া যায়। এরপর গত বছরের জুলাই মাসে আফ্রিকার ঘানায় প্রথম ভাইরাসটির সন্ধান পাওয়া যায়।

ভাইরাসটি এখন গিনিতেও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহেই ইকুয়াটোরিয়াল গিনি কর্তৃপক্ষ জানায়, তারা একটা অপরিচিত হেমোরেজিক জ্বর শনাক্ত করেছে। সেই সঙ্গে দেশটির কি-এনটেম প্রদেশে সংক্রমণের আশঙ্কায় দুই শতাধিক মানুষকে আইসোলেশনে রাখা হয়।

আরও

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

মারবার্গ ভাইরাস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গিনিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ১৬ জন নতুন করে সংক্রমিত হয়েছে।

ইবোলা ভাইরাসের মতোই এই ভাইরাস বাদুর থেকে এসেছে। যার কোনো ভ্যাকসিন বা টিকা এখনও তৈরি হয়নি। এতে মৃত্যুর হার ৮৮ শতাংশ। মারবার্গ ভাইরাস নিয়ে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা।

মারবার্গ সংক্রমণের উপসর্গ বা লক্ষণগুলো কী কী:

সংক্রমণের ২ থেকে ২১ দিনের মধ্যে যে কোনো সময়ে উপসর্গগুলি দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে: মাথাব্যথা, পেটব্যথা, পেটের মারাত্মক গণ্ডগোল, বমি, প্রচণ্ড ক্লান্তি, চোখ বসে যাওয়া ও বমির সঙ্গে রক্তপাত হতে পারে। এই রক্তপাতেই অনেকের মৃত্যু হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কীভাবে ধরা পড়ে এই ভাইরাস সংক্রমণ

মূলত রক্তপরীক্ষা করেই এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। এটি মারাত্মক হারে ছড়িয়ে পড়ে। তাই এটি থেকে বাঁচার জন্য খুব সাবধানে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। যারা চিকিৎসা করেন বা নমুনা সংগ্রহ করেন, তাদের বেশ ঝুঁকি থাকে।

কীভাবে সংক্রমিত হয়:

অন্য ভাইরাসের মতোই এটিও সংক্রমিতের লালারস, থুতু, রক্ত থেকে ছড়িয়ে পড়তে পারে। এমনকি বাদুড়ের মতো প্রাণী থেকেও এই ভাইরাস ছড়াতে পারে বলে মনে করা হয়।

বাঁচার উপায় কী:

করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যে ধরনের স্বাস্থ্যবিধি মানতে বলা হয়, এক্ষেত্রেও তাই। শুধু তাই নয়, এক্ষেত্রে আরও বেশি পরিমাণে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা।

কেন মারবার্গ ভাইরাস নিয়ে এত ভয়:

এই ভাইরাসের সংক্রমণের ফলে মৃত্যুর হার মারাত্মক। আর সেই কারণেই এটি নিয়ে আতঙ্ক বেশি। এমনটাই বলছেন বিজ্ঞানীরা। সেই কারণেই এটির তুলনা করা হচ্ছে ইবোলার সঙ্গে।

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

এ সম্পর্কিত আরও পড়ুন

যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ কঠোর শর্তে নতুন সমীকরণ

যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ কঠোর শর্তে নতুন সমীকরণ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে নতুন কৌশল নিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো সোমবার হিব্রু সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই শর্তগুলো সামনে এনেছে। যুক্তরাষ্ট্র যখন শান্তি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, তখন তেহরান

ইরানকে যুদ্ধ বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, আড়ালে বাড়াচ্ছে সেনা

ইরানকে যুদ্ধ বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, আড়ালে বাড়াচ্ছে সেনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ইরান-এর কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে একই সঙ্গে অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার (২৪ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ‘ইউএসএ টুডে’ জানিয়েছে, এই প্রস্তাবটি পাকিস্তান-এর মাধ্যমে ইরানের কাছে পৌঁছানো হয়েছে। যদিও প্রস্তাবের বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। সোমবার ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে জোরালো আলোচনা হয়েছে এবং প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছানো গেছে। তিনি জানান, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত দুইদিন ধরে ইরানের সঙ্গে সংঘাত বন্ধে ইতিবাচক আলোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি আগামী পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, চলমান উত্তেজনা প্রশমনে আলোচনা এগোচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জ্বলছে

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জ্বলছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে ইরান-এর বিভিন্ন স্থাপনায়। সোমবার (২৩ মার্চ) ইসরায়েলি বাহিনী জানায়, তারা তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত হামলা চালাচ্ছে, যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি। একই সময়ে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান ব্র্যাড কুপার অভিযোগ করেন, ইরান জনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে, যদিও এ দাবির পক্ষে কোনো