রবিবার, ৩১ মে, ২০২৬১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

অবশেষে তোলা গেল ব্ল্যাকহোলের ছবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ এপ্রিল ২০১৯, ১৮:৯

শেয়ার করুনঃ
অবশেষে তোলা গেল ব্ল্যাকহোলের ছবি

‘স্যাজিটেরিয়াস এ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। গত দু’বছর ধরে বহু চেষ্টা করে এর ছবি তোলা হয়েছে। যে ছবি প্রকাশ করা হবে এ এপ্রিলেই। এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে রয়েছে। পৃথিবী থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে। এর ওজন সূর্যের চেয়ে ৪০ লাখ গুণ! বৃত্তাকার কৃষ্ণগহ্বরের ব্যাসার্ধ ১ কোটি ২০ লাখ কিলোমিটার! এটির ছবি তুলেছে ইভেন্ট হরাইজ্ন টেলিস্কোপ (ইএইচটি), যা বানানো হয় পৃথিবীর ৮টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী ৮টি রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে। কাজ শুরু করেছিল ২০১৭ সালে।

এ বিষয়ে কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের (আইসিএসপি) অধিকর্তা, দেশের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী বলছেন, ‘ওই ছবির জন্য অপেক্ষায় রয়েছি। রয়েছি দারুণ উত্তেজনায়। কারণ, একটি বিরলতম ঘটনা ঘটতে চলেছে, যা ব্রহ্মাণ্ডের অনেক জটিলতম রহস্যের জট খুলে দিতে পারে।’ এত দিন ব্ল্যাক হোলের কোনও ছবি পাওয়া সম্ভব হয়নি। সন্দীপ বললেন, ‘গাণিতিক তথ্যের ভিত্তিতে ১৯৮২ সালেই প্রথম কল্পনায় একটি ছবি আঁকা হয়েছিল ব্ল্যাক হোলের। সেটা এঁকেছিলেন এক শিল্পী। তার নাম জঁ পিয়ের ল্যুমিয়ের। আমার মনে আছে, সেই সময় নোবেল পুরস্কার জয়ী পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখরের সঙ্গে দেখা করতে গিয়ে দেখি উনি সেই পিয়েরের আঁকা ছবিটাই সামনে টাঙিয়ে রেখেছেন। তারপর আরও অনেক ছবি আঁকা হয়েছে ব্ল্যাক হোলের। কিন্তু সেই সবগুলিই কল্পনাপ্রসূত।’

আরিজোনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুই আমাদের গ্যালাক্সির ঠিক মাঝখানে থাকা ব্ল্যাক হোলটিরই ছবি তোলেনি ইভেন্ট হরাইজ্ন টেলিস্কোপ, ছবি তুলেছে আরও একটি বিশাল গ্যালাক্সির ঠিক মাঝখানে থাকা আরও একটি ব্ল্যাক হোলে। সেই গ্যালাক্সির নাম- ‘এম-৮৭’, যা পৃথিবীর চেয়ে ৫ কোটি ৩৫ লাখ আলোকবর্ষ দূরে। দু’টিরই বিরলতম ছবি অনলাইনে প্রকাশ করা হবে এ মাসে।

আরও

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ
blackhool

কীভাবে সেই ছবি তোলা সম্ভব হলো?

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিজ্ঞান-প্রযুক্তি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সন্দীপ জানাচ্ছেন, প্রচুর আধানযুক্ত কণা ইভেন্ট হরাইজ্নে থাকে বলে ব্ল্যাক হোলের চার পাশের ওই এলাকায় অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিন্ডের জন্ম হয়। সেই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রগুলোর মধ্য দিয়ে ইভেন্ট হরাইজ্ন থেকে ঠিকরে বেরিয়ে আসে আরও এক ধরনের আলো, যা আসলে রেডিও তরঙ্গ। যার তরঙ্গদৈর্ঘ্য অনেক গুণ বেশি। তা অনেক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, যা এক্স-রে পারে না। সেই রেডিও তরঙ্গকে দেখেই ব্ল্যাক হোলের চেহারাটা বুঝতে পারা সম্ভব। পৃথিবীর ৮টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী ৮টি রেডিও টেলিস্কোপ দিয়ে সেই রেডিও তরঙ্গকেই দেখা হয়েছে। তার ফলে, এত দিনে ছবি তোলা সম্ভব হয়েছে ব্ল্যাক হোলের।

তিনি বলেন, ‘নিখুঁত ছবি তোলার জন্য প্রয়োজন অত্যন্ত শক্তিশালী রেজোলিউশনের। আর প্রয়োজন উৎস থেকে বেরিয়ে আসা আলোর কণা ফোটনের পর্যাপ্ত পরিমাণ। যথেষ্ট আলো বেরিয়ে না আসলে তাকে দেখা সম্ভব নয়। কারণ আমরা দেখছি ২৬ হাজার আলোকবর্ষ দূর থেকে! আর একটি ব্ল্যাক হোলকে দেখা হয়েছে ৫ কোটি ৩৫ লাখ আলোকবর্ষ দূর থেকে।’ সন্দীপের কথায়, ‘ব্ল্যাক হোলের পেটে ঢুকে হাপিশ হয়ে যাওয়ার পর নক্ষত্রসহ যাবতীয় মহাজাগতিক বস্তু কোথায় চলে যায়, তা কি ‘ওয়ার্মহোল’-এর মধ্য দিয়ে চলে যায় অন্য আরও কোনও ব্রহ্মাণ্ডে, ভবিষ্যতে তা জানারও পথ খুলে দেবে এ ছবি। পাশাপাশি জানা যাবে, যে আইনস্টাইন এখনও হারেননি ব্রহ্মাণ্ডের নিয়ম-নীতির কাছে, তার সেই সাধারণ আপেক্ষিকতাবাদ কি শেষ পর্যন্ত হার মানে ব্ল্যাক হোলেই, যেখানে স্থান-কাল (স্পেস-টাইম) বলে আর কিছুই থাকে না। তার লয় (বিনাশ) হয় পুরোপুরি।’

আরও

প্রযুক্তির শক্তিতে বদলে যাচ্ছে নারীর নতুন পৃথিবী

প্রযুক্তির শক্তিতে বদলে যাচ্ছে নারীর নতুন পৃথিবী

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

এ সম্পর্কিত আরও পড়ুন

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

প্রযুক্তির অগ্রগতির ফলে দেশে নারী শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, অনলাইন ক্লাস, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এখন নারীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থীও মূলধারায় ফিরতে পারছেন। শিক্ষাবিদদের মতে, প্রযুক্তির ব্যবহার নারী শিক্ষাকে আরও সহজ, গতিশীল ও সময়োপযোগী করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মেয়েদের

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে দ্রুত পরিবর্তিত হচ্ছে সমাজব্যবস্থা ও মানুষের দৈনন্দিন জীবন। তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এনেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মোবাইল ইন্টারনেট, অনলাইন শিক্ষা ও ডিজিটাল লেনদেন মানুষের সময় ও খরচ কমিয়ে এনেছে। গ্রামাঞ্চলেও প্রযুক্তির প্রসার ঘটায় কৃষি, উদ্যোক্তা কার্যক্রম ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি সমাজকে আরও সংযুক্ত, স্বচ্ছ ও

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি দ্রুত এগিয়ে গেলেও উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি খাত এখনও নানা কাঠামোগত সীমাবদ্ধতার মুখে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ মানবসম্পদের ঘাটতি, গবেষণায় বিনিয়োগ কম থাকা এবং নীতিগত সমন্বয়ের অভাব প্রযুক্তি খাতের উন্নয়নের বড় বাধা হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা জরুরি। এখনো অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক প্রযুক্তি শিক্ষা সীমিত, ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

ডিজিটাল রূপান্তরের যুগে প্রবেশ করলেও প্রযুক্তি খাতে বাংলাদেশ এখনও নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নীতি সহায়তা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করা গেলে আগামী দশকে প্রযুক্তি খাত দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তিতে পরিণত হতে পারে। সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের ধারাবাহিকতায় সফটওয়্যার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ এবং আইটি সেবাখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ

এআই প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি

এআই প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করলেও এর অপব্যবহারের ফলে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ। বিশেষ করে সাইবার জালিয়াতি, পরিচয় চুরি, ভুয়া ভিডিও তৈরি এবং অনলাইন প্রতারণা এখন নতুন মাত্রা পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা এখন এআই ব্যবহার করে বাস্তবসম্মত ভুয়া কণ্ঠস্বর, ছবি ও ভিডিও তৈরি করছে, যা সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন