সোমবার, ২৭ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়, চরম ভোগান্তি গ্রাহকদের, ব্যাখ্যা চাইল বিটিআরসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩৮

শেয়ার করুনঃ
গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়, চরম ভোগান্তি গ্রাহকদের, ব্যাখ্যা চাইল বিটিআরসি

হঠাৎ করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দেয়। এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দেশব্যাপী আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিপর্যয়ের পর গ্রামীণফোনের সিইওকে চিঠি দিয়েছে বিটিআরসি।

আরও

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

প্রযুক্তি খাতে সম্ভাবনা উজ্জ্বল, এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ) মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, জাতীয় জরুরি অবস্থা বিবেচনায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের সঠিক কারণ ব্যাখ্যাসহ অতি দ্রুত জানাতে হবে।

সেই সঙ্গে জরুরি ভিত্তিতে দেশব্যাপী গ্রামীণফোনের নেটওয়ার্ক নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছে বিটিআরসি।

আরও

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

প্রযুক্তি খাতে উন্নয়নের পথে প্রধান বাধাগুলো চিহ্নিত

চিঠিতে আরও বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে পাওয়া অসংখ্য অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় যে দেশব্যাপী মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের মোবাইল নেটওয়ার্ক পাওয়ায় বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। গ্রাহক সংখ্যা বিবেচনায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক পেতে বাধাগ্রস্ত হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গ্রামীণফোন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে সকালে রাস্তা মেরামত করতে গিয়ে কাটা পড়ে ফাইবার অপটিক ক্যাবল। তখন থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক। পরে দুপুরে ফাইবার অপটিক ক্যাবল মেরামত করার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এ তথ্য জানিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের মুখপাত্র গণমাধ্যমকে আরও জানান, ‘সকালে হঠাৎ করেই নেটওয়ার্ক বিচ্ছিন্নের অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ায় নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।’

গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আশ্বাসও দেয় গ্রামীণফোন।

তারা জানায়, রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে টাঙ্গাইলে দুটি ও সিরাজগঞ্জে একটি স্থানে ফাইবার অপটিক্যাল লাইন কাটা পড়ে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রামীণফোনের ভেরিফায়েড পেজে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।’

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

মানুষের মতো কথোপকথনে বড় অগ্রগতি আনছে চ্যাটজিপিটির ভয়েস প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোডে বড় ধরনের আপডেট আনতে যাচ্ছে ওপেনএআই। নতুন এই সংস্করণে যুক্ত হচ্ছে ‘জিপিটি-লাইভ-ওয়ান’ এবং ‘জিপিটি-লাইভ-ওয়ান মিনি’ নামে দুটি উন্নত ভয়েস মডেল, যা মানুষের মতো আরও স্বাভাবিক, দ্রুত ও সাবলীলভাবে কথোপকথনের অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন আপডেটের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, চ্যাটজিপিটি আর ব্যবহারকারীর কথা পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা করবে না। কথোপকথনের মাঝখানেই প্রশ্ন করা,

ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞান মানবকল্যাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার

ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞান মানবকল্যাণের গুরুত্বপূর্ণ হাতিয়ার

ধর্ম ও বিজ্ঞানকে অনেক সময় দুটি ভিন্ন ধারার জ্ঞান হিসেবে বিবেচনা করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন, উভয়ের মূল লক্ষ্য মানবকল্যাণ এবং সত্যের অনুসন্ধান। ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞানকে সৃষ্টিজগতের রহস্য অনুধাবনের একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখা হয়। ইসলামসহ বিশ্বের বিভিন্ন ধর্মে জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষায় মানুষকে প্রকৃতি, মহাবিশ্ব এবং সৃষ্টির নানা নিদর্শন নিয়ে চিন্তা-গবেষণা করতে উৎসাহিত করা হয়েছে।

সহায়ক প্রযুক্তিতে বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ

সহায়ক প্রযুক্তিতে বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ

প্রযুক্তির অগ্রগতির ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়ক প্রযুক্তি শিক্ষা গ্রহণকে সহজ, কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা মূলধারার শিক্ষায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। বর্তমানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্ক্রিন রিডার সফটওয়্যার, ব্রেইল ডিসপ্লে ও অডিও বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থীদের

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

নারী শিক্ষায় প্রযুক্তির বিস্তার, বদলে যাচ্ছে শেখার ধরন

প্রযুক্তির অগ্রগতির ফলে দেশে নারী শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, অনলাইন ক্লাস, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এখন নারীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ছে এবং পিছিয়ে পড়া অনেক শিক্ষার্থীও মূলধারায় ফিরতে পারছেন। শিক্ষাবিদদের মতে, প্রযুক্তির ব্যবহার নারী শিক্ষাকে আরও সহজ, গতিশীল ও সময়োপযোগী করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মেয়েদের

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

প্রযুক্তি ব্যবহারে উন্নয়ন পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতি

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে দ্রুত পরিবর্তিত হচ্ছে সমাজব্যবস্থা ও মানুষের দৈনন্দিন জীবন। তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এনেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মোবাইল ইন্টারনেট, অনলাইন শিক্ষা ও ডিজিটাল লেনদেন মানুষের সময় ও খরচ কমিয়ে এনেছে। গ্রামাঞ্চলেও প্রযুক্তির প্রসার ঘটায় কৃষি, উদ্যোক্তা কার্যক্রম ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি সমাজকে আরও সংযুক্ত, স্বচ্ছ ও

সর্বশেষ সংবাদ

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে