বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বেড়েছে রেমিট্যান্স

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

শেয়ার করুনঃ
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বেড়েছে রেমিট্যান্স

হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে সরকারের নানা উদ্যোগ, সেই সঙ্গে ডলারের বিপরীতে টাকা বেশি পাওয়ায় ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের সাত দেশ থেকে মোট ৯২ কোটি ৬১ লাখ ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। যা একক মাস হিসাবে চলতি অর্থবছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রথম সাত মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে মোট ৯০৮ কোটি ৬১ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীরা পাঠিয়েছেন ৫৩৩ কোটি ৭৭ লাখ ডলার। প্রবাসী আয় পাঠানোর শীর্ষে থাকা ১০ দেশের মধ্যে ৬টিই মধ্যপ্রাচ্যের। 

এর মধ্যে জানুয়ারিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা মোট ২৯ কোটি ৪৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। যা মোট আহরিত রেমিট্যান্সের সাড়ে ১৮ শতাংশেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষ ১০ এর বাকি দেশগুলো হচ্ছে- আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, কাতার, ইতালি ও বাহরাইন। জানুয়ারিতে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি থেকে মোট রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৩৫ লাখ ডলার। এরপর যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ১৭ কোটি ৬৫ লাখ ডলার। চতুর্থ স্থানে থাকা কুয়েত থেকে এসেছে ১৪ কোটি ৮৭ লাখ ডলার। যুক্তরাজ্য থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ২৮ লাখ ডলার। মালয়েশিয়া থেকে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৬৭ লাখ ডলার। কাতার থেকে এসেছে ৯ কোটি ৬১ লাখ ডলার, ওমান থেকে ৮ কোটি ৯৮ লাখ ডলার, ইতালি থেকে ৮ কোটি ২৪ লাখ ডলার  এবং বাহরাইন থেকে ৪ কোটি ২৪ লাখ ডলার।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, বিগত বছরে (২০১৮) প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে মোট এক হাজার ৫৫৭ কোটি ডলার পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি। এর আগে ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার। তার আগের বছর ২০১৬ সালে এসেছিল এক হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এক হাজার ৫৩১ কোটি ডলার। আর ২০১৪ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার। রেমিটেন্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এ সময় রেমিটেন্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ ছিল এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। এছাড়া সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল বিশ হাজার কোটি টাকার বেশি

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল বিশ হাজার কোটি টাকার বেশি

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার অসংগতি দূর করতে নয় দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়। এতে সই করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম। স্মারকলিপিতে বলা হয়, নতুন বেতন স্কেল বাস্তবায়নের

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় গহনার মূল্য সমন্বয় করা

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাব নিয়ে মালিকপক্ষের ওপর অসন্তোষ

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাব নিয়ে মালিকপক্ষের ওপর অসন্তোষ

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক ও অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানিয়েছেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব সংশোধন করে আবারও আলোচনায় বসবে। সোমবার (২৩ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাবুল আখতার। তিনি বলেন, মালিকপক্ষ

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল বিশ হাজার কোটি টাকার বেশি

তিন মাসে খেলাপি ঋণ বাড়ল বিশ হাজার কোটি টাকার বেশি

দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসের ব্যবধানে দেশে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। তবে এ সময়ে সরকারি ও বেসরকারি ব্যাংকের

নয় দফা পতনের পর স্বর্ণের বাজারে বড় উল্লম্ফন

নয় দফা পতনের পর স্বর্ণের বাজারে বড় উল্লম্ফন

টানা ৯ দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১