
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২

পুঁজিবাজারে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থায়ন সম্প্রসারণে গত পাঁচ মাসে ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর এসব বন্ড অনুমোদনের মাধ্যমে কর্পোরেট অর্থায়ন বাড়ানো এবং শেয়ারবাজারের বাইরে বিকল্প বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
