প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫

কুমিল্লার দেবীদ্বারে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ এবং সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেবীদ্বার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এআর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর।
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শফিউল আলম রাজীব। সভার উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানসহ অন্যরা।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি ময়নাল হোসেন (ভিপি), যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাজারী, সাংগঠনিক সম্পাদক জনি ফারুক, সহসাংগঠনিক সম্পাদক এম এ হালিম, দপ্তর সম্পাদক মনির মোশাররফ, অর্থবিষয়ক সম্পাদক ডা. মো. শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম মিজানুর রহমান (কাউছার), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শিক্ষক মো. শাখাওয়াত হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. শাহ জালাল, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, পরিবেশবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মামলা ও নির্যাতন মনিটরিং সেলের দায়িত্বে বিল্লাল হোসেন এবং জরুরি সহায়তা ও চিকিৎসাবিষয়ক দায়িত্বে ডা. মাসুদ হাসান।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আউয়াল ও আব্দুল আলিম। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এমজে মামুন, রাসেল সরকার ও মামুনুর রশীদ।