প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬

ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে জাপানের অর্থায়নে নির্মাণাধীন দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা ও নির্মাণকাজ পেয়েছে ভারতের অবকাঠামো প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চুক্তি দুটির সম্মিলিত মূল্য ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি রুপির বেশি।
