
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫

টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে। বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
