বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬৩০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

আমের নতুন রাজধানী নওগাঁয় হতাশ চাষিরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুন ২০২১, ৯:৫২

শেয়ার করুনঃ
আমের নতুন রাজধানী নওগাঁয় হতাশ চাষিরা

আমের নতুন রাজধানী নওগাঁ। নওগাঁ জেলায় আম উৎপাদন হিসেবে খ্যাত পোরশা, সপাহার ও নিয়ামতপুর উপজেলা। গত ২৫মে আনুষ্টানিকভাবে আম পাড়া হয়েছে। বর্তমানে বাজারে নানা জাতের আম উঠতে শুরু করলেও নেই আশানুরুপ ক্রেতার সংখ্যা। 

আরও

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বাইরের পাইকারী ব্যবসায়ীরা না আসায় আমের বেচা-কেনা কম ও ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা অন্যদিকে আমার ন্যায্যমূল্য না পেলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে জানান আমচাষিরা।

প্রখর রোদে ভ্যানের উপর আম রেখে মাথায় গামছা জড়িয়ে পাশে দাঁড়িয়ে আছেন আমচাষিরা একটু বেশি দাম পাওয়ার আশায়। কিন্তু আমের ন্যায্য দাম ও ক্রেতা না পাওয়ায় অনেক চাষিদের ফিরে যেতে হয়েছে আম নিয়ে বাড়িতে। আবার কোন কোন চাষি ব্যবসায়ীদের  চাওয়া দামে আম বিক্রি করেছেন। 

আরও

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

আমের বাজারগুলোতে গুণগত মানভেদে গোপালভোগ প্রতিমণ ১০০০ থেকে ১২০০টাকায়, ক্ষীরশাপাত প্রতি মণ ১৩০০থেকে ১৫০০ টাকায়, নাগফজলি প্রতি মণ ১৪০০ থেকে ১৫০০ টাকা এবং গুটি জাতের আম বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায় প্রতি মণ। 

নওগাঁহতাশ চাষিরা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গতবছর জাত ভেদে আমের যে হারে মূল্যে ছিল বর্তমানে তার অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে। আমের ন্যায্য মূল্য পেতে ও আমের বাজার নিয়ন্ত্রনের দাবি জানিয়েছেন একাধিক আম চাষিরা। 

নিয়ামতপুরের আমচাষি মফিজুল ইসলাম এসেছেন বাজারে আম বিক্রি করতে এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, আমার ৭বিঘা জমিতে আমের আবাদ করেছি। স্থানীয় ব্যবসায়ীরা আমের দামই তেমন বলছেনা। গোপালভোগ ও ক্ষীরশাপাত জাতের ৬মণ আম নিয়ে এসেছি বিক্রি করতে। 

গোপালভোগ আমের দাম বলছে ১২০০টাকা মণ আর ক্ষীরশাপাত আমের দাম বলছে ১৩০০টাকা মণ। গতবছর গোপালভোগ আম বিক্রি করেছি ২৫০০ থেকে ৩০০০ টাকা এবং ক্ষীরশাপাত ২০০০ থেকে ২৫০০টাকা করে প্রতি মণ। এরকম দাম হলে তো আমরা লাভের মুখ দেখতে পারবোনা। যদি দাম এত কম হয় তবে লোকসানে পড়ে যাবো।

স্থানীয় করমুডাঙ্গা গ্রামের চাষি মনিরুল ইসলাম এসেছেন সাপাহার সদরের আমের আড়ৎ এ আম বিক্রি করতে। তিনি জানান, আমার ২০বিঘা জমিতে আমের আবাদ করেছি । সকাল থেকে দুটি ভ্যানে করে নাগফজলি ও গুটি জাতের ৮মন আম নিয়ে বসে আছি কিন্তু তেমন ক্রেতা নেই। যে কয়েকজন ক্রেতা এসে যে দামে আম কিনতে চাচ্ছে সেটা বলার মত নয়। 

গুটি আমের দাম বলছে ৫০০টাকা মণ এর নাগফজলি আমের দাম বলছে ১৪০০টাকা মণ। 

গতবছর এবারের দামের চেয়ে অধিক দামে আম বিক্রি করেছিলাম। প্রতি বিঘায় আমাদের শ্রমিক,সেচ,নিরানী, ভিটামিট জাতীয় ওষুধসহ ১৫থেকে ২০হাজার টাকা খরচ হয়। যদি এত কম দামে আম বিক্রি করতে হয় তাহলে আমরা লাভ করতে পারবোনা। 

কেন স্থানীয় ব্যবসায়ীরা দাম কম বলছে জানতে চাইলে তিনি বলেন, বাহিরের পাইকারী ব্যবসায়ীরা নাকি নওগাঁতে আম কিনতে আসছেনা করোনা ভাইরাস ও লকডাউন এর কারনে। তাছাড়া অন্যজেলায় পাইকারী ব্যবসায়ীরা নাকি ৫৫ কেজিতে প্রতি মন হিসেবে আম কিনে। আর আমরা ৪৫ কেজিতে মন হিসেবে আম বিক্রি করি। এগুলো কারনেই নাকি  ক্রেতা সংকট ও আমের দাম কম। 

পোরশা উপজেলা সদরের আম চাষি মাসুদ রানার সাথে কথা হলে তিনি বলেন, আমি প্রায় ১০মনের মত আম নিয়ে এসেছি। দুই ঘন্টা ধরে ভ্যানের উপর রোদে বসে আসি কোন ক্রেতাই আসে না আম কিনতে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একজন এসেছিল নাগফজলি আমের দাম ১৩৫০ টাকা করে মণ। এদামে আম বিক্রি করা সম্ভব নয়। এত কম দামে আম বিক্রি করলে কোন লাভই হবেনা। অন্যদিকে বাগানে আম পেঁকে যারওয়ার সময় হয়েছে দ্রুত বিক্রি করতে না পারলে লস হয়ে যাবে খুব। 

তিনি বলেন, সরকার যেন আমের বাজার মনিটরিং করে। বাহিরের ব্যবসায়ীরা যেন আসে যে জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করে নইলে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হবো। 

সাপাহার উপজেলা সদরের স্থানীয় আম ব্যবসায়ী মাহফুজুল হক চৌধুরী বলেন, লকডাউন ও করোনা ভাইরাস এর সংক্রমন বেড়ে যাওয়ার করনে বাহির থেকে পাইকারী ব্যবসায়ীরা কম আসছেন নওগাঁতে। আর যারা দেশের বিভিন্ন স্থান থেকে আমের অর্ডার করেন তারাও কম অর্ডার করছেন। যার কারনে আমরা চাষিদের কাছে থেকে বেশি আম আমরা কিনতে পারছিনা। 

যদিও ব্যবসায়ীরা আম কেনার জন্য নওগাঁতে আসতে পারবেন যথাযথ নিয়ম মেনে তবুও খুব কম ব্যবসায়ী নওগাঁতে প্রবেশ করছেন। যদি ব্যবসায়ীরা পুরোদমে নওগাঁ আসতে শুরু করেন তাহলে বাজারে আম বেচা-কেনা বেশি হবে চাষিরাও ভালো দাম পাবেন।

সাপাহার আম আড়ৎদার সমিতির সভাপতি শ্রী কার্ত্তিক সাহা জানান, রাজশাহী বিভাগে আমের মূল পাইকারী ব্যবসায়ীরা হলেন চাঁপাইনবাবগঞ্জের কানসাট ও ভোলাহাট উপজেলার। 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আসতে পারছেন না। আবার আড়ৎতে কাজ করতে আসা শ্রমিকদেরও করোনার পরীক্ষা করতে হচ্ছে। এ কারণে অনেক ব্যবসায়ীরা এখনো আসা শুরু করেনি বাজারে। বাজারে আম বেশি থাকলেও ক্রেতা কম রয়েছে। 

তাছাড়া অন্য জেলাতে ৫৫ কেজিতে প্রতিমন হিসেব করে পাইকারী ব্যবসায়ীরা আম কিনে নিয়ে যায়। আর নওগাঁতে ৪৫ কেজিতে প্রতিমনে আম কেনা-বেচা করা হয়। এসব কারেনে আম কেনা-বেচা কম হচ্ছে, যার কারনে চাষিরা দামও কম পাচ্ছে। 

প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে কিন্তু যদি পাইকারী ব্যবসায়ীরা না আসলে আম বেচা কেনা বেশি হবেনা। যার কারনে বেচা-কেনা কম হচ্ছে। চাষিরা সেভাবে তাদের চাহিদামত মূল্য পাচ্ছেনা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নওগাঁর উপপরিচালক শামছুল ওয়াদুদ বলেন, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। 

উৎপাদনের লক্ষমাত্রা প্রতি হেক্টর জমিতে গড়ে ১ মেট্রিকটন হিসেবে জেলায় ৩লক্ষ ৬২হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষমাত্র ধরা হয়েছে। চলতি মৌসুমে ১৫০০ কোটি টাকার আম কেনা-বেচা হবে বলে ধারনা করছি। 

বর্তমানে আমের বাজারগুলোতে বাহিরের পাইকারী ব্যবসায়ীরা কম আসছেন লকডাউন ও করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ার কারনে। চলতি মাসের ৩তারিখ থেকে আগামী ৯জুন পর্যন্ত নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন চলছে। 

তবুও আম বেচা-কেনার জন্য চাষি ও ব্যবসায়ীদের স্বাস্থবিধি মেনে অনুমতি দেয়া আছে। তার পরও বাহিরের ব্যবসায়ীরা কম আসছেন যার কারনে বেচা-কেনা কিছুটা কম। আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো পুরোদমে আম বেচা-কেনা শুরু হবে চাষিরাও ভালো দাম পাবেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

ঠাকুরগাঁও-১: সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারি, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি সংগ্রহের উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্র কার্যকর রয়েছে, অন্য উৎসগুলো স্বাভাবিক অবস্থায়

এলপিজির দাম আকাশছোঁয়া, সরবরাহ সংকটে বিপাকে সাধারণ ভোক্তারা

এলপিজির দাম আকাশছোঁয়া, সরবরাহ সংকটে বিপাকে সাধারণ ভোক্তারা

দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো কোনো এলাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও সরবরাহের ঘাটতিতে চাহিদা অনুযায়ী সিলিন্ডারও পাচ্ছেন না ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, জাহাজভাড়া বৃদ্ধি এবং আমদানি ও পরিবহন জটিলতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের প্রস্তাবিত তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রিগ্যাসিফিকেশন সেবার জন্য বর্তমানে পরিশোধিত ব্যয়ের তুলনায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি ফি দেওয়ার প্রস্তাব এসেছে। মহেশখালীর কুতুবজোমে ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট দৈনিক (এমএমসিএফডি) ক্ষমতার অফশোর টার্মিনাল নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) এ প্রস্তাব দিয়েছে। বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলের আওতায় ১৫ বছর মেয়াদি চুক্তির জন্য

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা বিশুদ্ধ সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির অক্টোবর ২০২৬-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। ‘রেজিলিয়েন্স আন্ডার স্ট্রেইন, আর্জেন্ট চয়েসেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ হতে পারে। ২০২৭ সালে তা বেড়ে ৩