
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ২৩:৫২

পর্যটন নগরী কুয়াকাটায় ৩৪ লিটার চোলাই মদ সহ ১ এক আদিবাসী রাখাইন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটা পৌরসভার কেরানীপাড়া রাখাইন পল্লীর ‘রাখাইন ইন’ আবাসিক হোটেল থেকে হেমাতি (৪১) কে চোলাই মদসহ আটক করা হয়।
হেমাতি কুয়াকাটা কেরানীপাড়ার বাসিন্দা মৃতঃ মংচোহেন মঞ্জুর স্ত্রী।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।