শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

৫০ বছরের অভিজ্ঞতায় চুরি বিদ্যায় ডাবল সেঞ্চুরি !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ০:৫৬

শেয়ার করুনঃ
৫০ বছরের অভিজ্ঞতায় চুরি বিদ্যায় ডাবল সেঞ্চুরি !

‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা’— এই কথা আমাদের খুব চেনা। তবে ধরা পড়েছেন তিনি। নাম মো. জব্বার। ৫০ বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ২০০টি বাড়িতে চুরি করেছেন। প্রথম ২৭ বছর ছোটখাটো করলেও গত ২৩ বছর বাসার-বাড়ির দরজা জানালা ভেঙে বড় চুরি করে আসছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গ্রেপ্তারকৃতরা হলো- চোরচক্রের সর্দার মো. জব্বার মোল্লাহ (৬৭), মো. জামাল সিকদার (৫২), মো. আবুল (৫১), আজিমুদ্দিন (৫২), টঙ্গী এলাকার জুয়েলারি দোকান মালিক মো. আনোয়ার হোসেন (৪৪) ও তাঁতিবাজার এলাকার জুয়েলারি দোকান মালিক মো. আব্দুল ওহাব (৪৫)। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ১৭ আগস্ট রাজধানীর নিকুঞ্জ এলাকার একজন ডাক্তারের বাসায় জব্বার তার দলবল নিয়ে চুরি করে। বাসা থেকে ৪২ ভরি স্বর্ণ ও ৪০০০ ইউএস ডলার চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ডিএমপির খিলক্ষেত থানায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। তদন্তের এক পর্যায়ে শনিবার (৮ অক্টোবর) মিরপুর পল্লবী এলাকার একটি বাসায় ঢুকে চুরি করার সময় হাতেনাতে চোরচক্রের ৪ সদস্য ও ২ জন জুয়েলারি দোকানের মালিককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। 

আরও

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা
সেঞ্চুরি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এসময় তাদের কাছ থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, ৮২ ভরি রূপা, নগদ প্রায় ১৭ লাখ টাকা, দরজা ভাঙার যন্ত্রপাতি ও মোবাইল ফোন জব্দ করা হয়। চোরচক্রটির সর্দার মো. জব্বার মোল্লাহর বয়স ৬৭ বছর। সাদা পাঞ্জাবি-লুঙ্গি, মাথায় টুপি এই বেশভূষা তাদের প্রধান হাতিয়ার। চুরির আগে দাড়ি-টুপি-পাঞ্জাবি পরা থাকায় কোনও অপরিচিত ভবনে উঠলেও প্রাথমিকভাবে কেউ তাদের সন্দেহ করতো না। চুরির আগের দিন তারা রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে সুবিধামতো একটি বাসা ঠিক করতো। যেসব বাসার দরজা লক করা থাকতো সেসব বাসা তারা টার্গেট করতো। পরে সেই বাসায় বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র দিয়ে দরজা ভেঙে চুরি করে ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হারুন অর রশীদ বলেন, জব্বারসহ চক্রটির সদস্যরা ৮-১০ বছর বয়সে ঢাকার কাওরান বাজার, মিরপুরসহ সংসদ ভবনের আশপাশের এলাকায় টোকাই ছিল। এসময় তারা বাসা-বাড়ির ছাদে রোদে দেওয়া জামাকাপড়, জুতা, রড ইত্যাদি চুরি করে বিক্রি করতো। চোরাই মাল বিক্রি করতে গিয়ে একে অন্যের সাথে পরিচিত হয় এবং তারা একত্রে শুরু করে। গত ২০-২৫ বছর ধরে ঢাকা মহানগরের বিভিন্ন আবাসিক এলাকায় দরজা ভেঙে বাসায় ঢুকে চুরি করা শুরু করে তারা। চুরি করার আগের দিন তারা কথা বলে ঠিক করে কোথায় চুরি করবে। সে মতে পরদিন সকালে তারা ওই এলাকায় হাজির হয়। একত্রে চা পান করার পর তারা হাঁটতে থাকে। খেয়াল করে দেখে কোন বাসায় দারোয়ান ও সিসিটিভি ক্যামেরা নেই। বাসা টার্গেটের পর দুই জন বাসার ভেতর প্রবেশ করে। বাকি ২-৩ জন বাইরে পাহারায় থাকে। ১০ মিনিটের মধ্যে চুরি শেষ করে মালামাল ভাগ করে নিয়ে যে যার যার এলাকায় চলে যায়। পরদিন আবার অন্য কোথাও চুরির পরিকল্পনা করে। 

তিনি বলেন, তারা শুধু মূল্যবান অলংকার ও বিদেশি কারেন্সি, টাকা ইত্যাদি চুরি করে। চোরাই করা স্বর্ণালংকার ঢাকার তাঁতিবাজারের দুটি দোকান এবং টঙ্গী বাজারের একটি স্বর্ণের দোকানে বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্বার জানায়, সে প্রায় ২০০ বাড়িতে এখন পর্যন্ত চুরি করেছে। এই দীর্ঘ সময় বাসা বাড়ি থেকে চুরি করা প্রায় ৫০০ ভরি স্বর্ণ তিনি তাঁতিবাজার এলাকায় বিক্রি করেছেন। ২০০ ভরি স্বর্ণ তিনি টঙ্গীর বিভিন্ন জুয়েলারি দোকানে বিক্রি করেছে। দরজা বন্ধ, কেউ নেই- এমন বাসায় সাদা পাঞ্জাবি পায়জামা পরে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরী নেই বাসায় ঢুকে পড়েন জব্বার ও তার সহযোগীরা। বাসায় ঢুকে আলমিরা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ডলার চুরি করেন তারা। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন