প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ২১:৪৮

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বড় ধাক্কা দিল প্রতিবেশী দেশ ভারত। ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশের সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির অন্যতম মাধ্যম ছিল ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা। সেই সুবিধা হঠাৎ করে বাতিল করেছে ভারত সরকার। এতে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারকরা।
