
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২২:৭

চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাঁটাখালী গ্রামে অনুষ্ঠিত হলো বহু বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা। সোমবার বিকালে প্রেমচরণ ফকিরের বাড়ির পাশের মাঠজুড়ে এই আয়োজন চলে দিনব্যাপী। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি উপভোগ করতে।
