শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

সদরঘাটে ফিরতি যাত্রায় লঞ্চযাত্রীদের চাপ বেড়েছে ব্যাপক

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১০:৫৭

শেয়ার করুনঃ
সদরঘাটে ফিরতি যাত্রায় লঞ্চযাত্রীদের চাপ বেড়েছে ব্যাপক
সদরঘাট লঞ্চ টার্মিনাল

ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। গত দু’দিনের তুলনায় আজ যাত্রীদের উপস্থিতি বেশি দেখা গেছে। দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসা লঞ্চগুলো যাত্রী নামিয়ে ফের দ্রুত নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছে। এতে টার্মিনালে তৈরি হয়েছে জট ও জনদুর্ভোগ। অনেক যাত্রীকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।

বিআইডব্লিটিএ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ এসেছে। ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৪০টি নৌরুটে শতাধিক লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চ ঢাকা এসে যাত্রী নামিয়ে ফের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা জেলার উদ্দেশে ফিরে যাচ্ছে।

বিআইডব্লিটিএ’র কর্মকর্তা আরিফ ইনিউজ৭১-কে জানান, খুব সকাল থেকেই সদরঘাটে লঞ্চ আসা শুরু হয়েছে। আজকের মতো দিনে ৭০টির বেশি লঞ্চ এসেছে। প্রতিটি লঞ্চই যাত্রী নামিয়ে দ্রুত ফিরে যাচ্ছে। তিনি বলেন, ঈদের লম্বা ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছে। তবে গত দু’দিনের তুলনায় আজ ঢাকামুখী মানুষের চাপ বেশি।

আরও

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

মেসার্স সুরভি-৭ লঞ্চের কর্মচারী সাইদুল ইনিউজ৭১-কে জানান, আজকের ভিড় অন্য দিনের তুলনায় কিছুটা বেশি। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চযাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। সাধারণত ঈদের আগে ও পরে দুইদিন ভিড় বেশি দেখা যায়।

এদিকে বরিশাল থেকে ঢাকায় আসা যাত্রী রাজ মিয়া ইনিউজ৭১-কে বলেন, সকালে সদরঘাট পৌঁছানোর পর লঞ্চটি দ্রুত ফের বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রী বেশ ছিল, তবে সহনীয় পর্যায়ে। গাড়ি পেতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছেন কিছু মানুষ। তবে রাজধানীর অধিকাংশ সড়ক এখনও ফাঁকা। যানজটমুক্ত পরিবেশে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।

বিআইডব্লিটিএ সূত্র জানিয়েছে, সাধারণ সময়ে লঞ্চগুলো রোটেশন তালিকা অনুযায়ী চলাচল করলেও ঈদের সময় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় বিশেষ লঞ্চ চলাচল করছে। এই বিশেষ লঞ্চগুলো দ্রুত ফেরার চেষ্টা করছে যেন আবারও যাত্রী আনতে পারে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাড্ডায় মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও গুলি চুরি, ওসি প্রত্যাহার

বাড্ডায় মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও গুলি চুরি, ওসি প্রত্যাহার

সবমিলিয়ে ঈদের ছুটির রেশ থাকলেও জীবিকার তাগিদে কর্মজীবী মানুষ ঢাকা ফিরছে। চলতি সপ্তাহের মধ্যেই রাজধানীতে পুরোদমে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সর্বশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

নতুনধারা বাংলাদেশ এনডিবি শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও অভিনেত্রী মাহির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা এ ঘটনাকে বাক স্বাধীনতার জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যারা একসময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন ভিন্নমতের মানুষের বিরুদ্ধে অভিযোগ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের