শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬১১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯

শেয়ার করুনঃ
ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

দেশে ডেঙ্গুর প্রকোপ কমলেও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন রোগী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং রংপুর বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০
একই সময়ে ৫২৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ৭৬০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক চার শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ছয় শতাংশ নারী।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করে ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যায় সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের সংখ্যা কমলেও ডেঙ্গু ঝুঁকি পুরোপুরি কাটেনি। তাই সচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

স্বাস্থ্যঅধিদপ্তরডেঙ্গু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

সর্বশেষ সংবাদ

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

দেশে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যা জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে উচ্চ

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

দেশে হাম পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন, এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় জন সন্দেহজনক হামে মারা

হামের হঠাৎ প্রাদুর্ভাব ‘বজ্রপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

হামের হঠাৎ প্রাদুর্ভাব ‘বজ্রপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এই পরিস্থিতির জন্য সরকারের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য সংকটের কথা স্বীকার করেন। এর আগে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। পর্যাপ্ত কক্ষ না থাকায় বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুইজন চিকিৎসক। এতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মানসম্মত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের একটি ছোট কক্ষে পাশাপাশি

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

ঝিনাইদহের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের গবেষণাভিত্তিক চিকিৎসা সাফল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পরিসরে। একটি আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে প্রকাশিত মোট সাতটি কেস হিস্ট্রির মধ্যে পাঁচটি কেস হিস্ট্রি স্থান পেয়েছে ঝিনাইদহের চিকিৎসক নজরুল ইসলামের চিকিৎসাধীন রোগীদের। এ অর্জনের ফলে উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে। “এ নিউজ ভয়েজ ইউথ রিয়েল হোমিওপ্যাথি” নামের এই জার্নালটি সম্পাদনা করেছেন ভারতের খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক