প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ২১:৫৩

কুমিল্লার দেবীদ্বারে পূর্বশত্রুতার জেরে এক যুবককে অপহরণের চেষ্টার ঘটনায় জনতার হাতে আটক পাঁচ যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
