বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৭:৮

শেয়ার করুনঃ
ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়িত প্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এবং প্রায় পুরো বিল পরিশোধের অল্প সময়ের মধ্যেই কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের ইটের সলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টের উভয় প্রান্তের সংযোগ সড়কের ইটের সলিং বসে গিয়ে ইটগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণের সময় যথাযথভাবে মাটি ভরাট ও কম্প্যাকশন করা হয়নি। এছাড়া কালভার্টের কিছু অংশে প্রয়োজনীয় প্লাস্টার ও ফিনিশিং সম্পন্ন না করেই রং করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিএডিসি ঝালকাঠি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে নলছিটি উপজেলার মালুহার এলাকায় সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণে ২৪ লাখ ৭৬ হাজার ৫৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির কাজ ২০২৫ সালের মার্চ মাসে শুরু হয়ে জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। ইতোমধ্যে প্রকল্পটির বিপরীতে ২৪ লাখ ৭৫ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।

আরও

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা
সূত্র আরও জানায়, প্রকল্পটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান দিনাজপুরের রামনগরের তারমিন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি কাজ বাস্তবায়নের দায়িত্ব সাব-ঠিকাদার হিসেবে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসানকে দেয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয় বাসিন্দা করিম, আবু, হানিফ ও রহিমসহ এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে নির্মিত একটি অবকাঠামো অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়া নির্মাণকাজের নিম্নমান ও তদারকির ঘাটতির ইঙ্গিত দেয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

বিএডিসি ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। নির্মাণকাজে কোনো ত্রুটি পাওয়া গেলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাব-ঠিকাদার এজাজ হাসান দাবি করেন, কাজ যথাযথভাবে করা হয়েছে, টানা বর্ষণের কারণেই সংযোগ সড়কের অংশ ধসে পড়ে থাকতে পারে।

ঝালকাঠিকালভার্ট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

এ সম্পর্কিত আরও পড়ুন

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চারতলার মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অনিকের

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী সরাইল উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সীমান্ত জেলা হওয়া এবং সরাইলের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক থাকায় মাদক কারবারিরা এ অঞ্চলকে মাদক পরিবহন ও বিতরণের সহজ পথ হিসেবে ব্যবহার করছে। সভায় জনপ্রতিনিধিরা মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান আরও জোরদার করার দাবি জানান। সভায় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, ঢাকা-সিলেট মহাসড়কের

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আনা চারটি উন্নত জাতের ষাঁড় বাছুর এবং ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই মো. আবদুল করিম

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত ম্যানগ্রোভ বন ঘেঁষে কাঠের স্থাপনা নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে গত চারদিন ধরে স্থাপনাটি নির্মাণ করা হলেও বন বিভাগ ও ভূমি অফিসের পক্ষ থেকে শুরুতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক জলাশয় ও গঙ্গামতি লেক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। সরেজমিনে দেখা যায়, লেক ও জলাশয়ের

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ার পর স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে পারাপার করছেন। এতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। ফলে যেকোনো সময়

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক