
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া একটি এলইডি মনিটর এবং সিসিটিভি ডিভিআর উদ্ধার করা হয়েছে।
