
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৪০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা চুরি ও ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।
