প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:২৫

পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আর এই সময়েই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কোরবানির পশু কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে হাটে আসেন।
