প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড় জালালপুর মৌজায় বন বিভাগের জমিতে সামাজিক বনায়নের গাছ বিক্রির টেন্ডারে নাম ও দাম পরিবর্তনের অভিযোগ উঠেছে। টেন্ডারসংক্রান্ত নথিতে গাছের প্রকৃত প্রজাতির নাম এবং মূল্য কমিয়ে দেখানোর অভিযোগ করেছেন চুক্তিভিত্তিক সুবিধাভোগী সদস্যরা। এ ঘটনায় গাছের সঠিক সংখ্যা, প্রজাতি ও বাজারমূল্য যাচাই করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে টেন্ডার আহ্বানের দাবি জানিয়েছেন তারা।
