
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১২:২০

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড ইতোমধ্যে গঠন করা হয়েছে। তাই এখন আর আন্দোলন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে তাদের সফল হতে দেওয়া হবে না।
