প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১২:১৩

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই বাণিজ্যিক আলোচনায় উঠে এসেছে। সিনেমাটির ভারতজুড়ে পরিবেশনা স্বত্ব ৯০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির অন্যতম বড় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর আইনক্স অগ্রিম ভিত্তিতে এই স্বত্ব কিনেছে। বাংলাদেশি মুদ্রায় চুক্তির পরিমাণ প্রায় ১১৮ কোটি টাকা।
