প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদটি সাত মাস ধরে শূন্য থাকায় ভূমিসেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন ভূমি অফিসে আবেদন ও ফাইল জমা থাকলেও সহজে মিলছে না সমাধান। দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
