
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯

বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
