
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে আনুমানিক ২৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
