দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে এক ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টেংরাগঞ্জ সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬টার দিকে গবিন্দগঞ্জ–দিনাজপুর মহাসড়কের পাশে ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। একই ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা
পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আর এই সময়েই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কোরবানির পশু কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে হাটে আসেন। হাট ঘুরে দেখা যায়, কেউ একা আবার কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে পছন্দের পশু কেনার জন্য এসেছেন।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে ফসলের ক্ষেত, আম-লিচুর বাগান এবং বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। এতে কয়েকটি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই একাধিক ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার গড়ে ওঠায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে চিকিৎসা পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় এবং ভুল রিপোর্ট দেওয়ার ঘটনা ঘটছে, ফলে সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সম্প্রতি দ্রুতগতিতে নতুন ডায়াগনস্টিক সেন্টার
দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে ২.২৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মধ্যপাড়া রেঞ্জের আফতাবগঞ্জ বিটের জয়পুর মৌজায় কালির হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ও মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন। বন বিভাগের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আব্দুল
দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত মাদ্রাসা ছাত্রদের কষ্ট লাঘবে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ও রিনাইসেন্স ডিজাইন লিমিটেডের সহযোগিতায় মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার হালুয়াঘাট মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসার মোট ৭০০ শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় শীতবস্ত্র বিতরণে উপজেলা যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, বিনোদনগর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলামসহ রিনাইসেন্স
“মাদককে না বলুন, মাদকের কোনো ছাড় নাই”—এই নীতিতে মাদকবিরোধী জিরো টলারেন্স কার্যক্রম জোরদার করেছে দিনাজপুর জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা ৫ মিনিটে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. মতিনের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবাবগঞ্জ উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (সেন্টারপাড়া) এলাকা থেকে স্থানীয় মাদক ব্যবসায়ী মো. নাজমুল হুদা (৪৫) কে