
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:৫১

আজ ২১শে এপ্রিল—গোয়ালন্দ প্রতিরোধ ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের শুরুতেই রাজবাড়ীর গোয়ালন্দে পাকিস্তানি হানাদার বাহিনী ভয়াবহ গণহত্যা চালায়। ভোরে আরিচা ঘাট থেকে গানবোট ও কে-টাইপ ফেরীতে করে পাকবাহিনী গোয়ালন্দ মহকুমার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গি এলাকায় প্রবেশের চেষ্টা করে। স্থানীয় জনগণ, ইপিআর, আনসার ও মুক্তিবাহিনীর সদস্যরা হালকা অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় সম্মুখ যুদ্ধ।
