বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৪৩

শেয়ার করুনঃ
মৌলভীবাজারে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, আইসিইউ সংকটে উদ্বেগ

মৌলভীবাজার জেলায় সংক্রামক রোগ হাম আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮ জন রোগী। পরীক্ষায় তাদের মধ্যে ৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে শয্যা সংকট ও আইসিইউ সুবিধা না থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) পর্যন্ত চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা তুলনামূলক খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেনারেল হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায়, শয্যার তুলনায় রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। অনেক রোগীকেই বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। স্বজনদের অভিযোগ, একই বেডে দুই থেকে তিনজন রোগী থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এক শিশুর মা জানান, হামের সন্দেহ হওয়ায় ছেলেকে হাসপাতালে ভর্তি করালেও শয্যা সংকট বড় সমস্যায় ফেলেছে।

আরও

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক
পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্থা না থাকায় হাম আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে। গুরুতর রোগীর জন্য হাসপাতালে কোনো আইসিইউ না থাকায় প্রয়োজন হলে রোগীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, দুই সপ্তাহ আগে পাঁচজন রোগীর নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়নি, তবে প্রতিদিনই উপসর্গ নিয়ে রোগী আসছে।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান বলেন, বর্তমানে ৬ জন হাম রোগী ভর্তি রয়েছেন এবং আরও কয়েকজনের রিপোর্ট অপেক্ষমাণ।

সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, মোট ২৮ জনের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হাঁচি-কাশি, জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যঝুঁকিহামের প্রাদুর্ভাব বৃদ্ধিমৌলভীবাজার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩১ বছরেই হার্ভার্ড ইয়েল অক্সফোর্ডসহ ১২ ডিগ্রির মালিক

৩১ বছরেই হার্ভার্ড ইয়েল অক্সফোর্ডসহ ১২ ডিগ্রির মালিক

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ করবে পিডিবি

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ করবে পিডিবি

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চারতলার মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অনিকের

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী সরাইল উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সীমান্ত জেলা হওয়া এবং সরাইলের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক থাকায় মাদক কারবারিরা এ অঞ্চলকে মাদক পরিবহন ও বিতরণের সহজ পথ হিসেবে ব্যবহার করছে। সভায় জনপ্রতিনিধিরা মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান আরও জোরদার করার দাবি জানান। সভায় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, ঢাকা-সিলেট মহাসড়কের

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আনা চারটি উন্নত জাতের ষাঁড় বাছুর এবং ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই মো. আবদুল করিম

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত ম্যানগ্রোভ বন ঘেঁষে কাঠের স্থাপনা নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে গত চারদিন ধরে স্থাপনাটি নির্মাণ করা হলেও বন বিভাগ ও ভূমি অফিসের পক্ষ থেকে শুরুতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক জলাশয় ও গঙ্গামতি লেক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। সরেজমিনে দেখা যায়, লেক ও জলাশয়ের

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ার পর স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে পারাপার করছেন। এতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। ফলে যেকোনো সময়