সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শহীদ হৃদয়ের পরিবার উপেক্ষিত, গোপালপুরে সমালোচনার ঝড়

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মোঃ নুর আলম-গোপালপুর , উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:২৯

শেয়ার করুনঃ
শহীদ হৃদয়ের পরিবার উপেক্ষিত, গোপালপুরে সমালোচনার ঝড়

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের কলেজছাত্র হৃদয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হলেও জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রিত হননি তার পরিবার। গত ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে প্রকাশ্যে দিবালোকে পুলিশের গুলিতে শহীদ হন হৃদয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ হৃদয়কে ধরে এনে গুলি করে এবং পরে লাশ টেনে হিচড়ে নিয়ে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে এখনো শোকে ভেঙে পড়া পরিবার এই উপেক্ষাকে অত্যন্ত অপমানজনক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছে।

জুলাই শহীদ দিবসে গোপালপুর উপজেলা পরিষদে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হলেও শহীদ হৃদয়ের পরিবারের কাউকে ডাকেনি আয়োজকরা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠান হলেও শহীদ পরিবারকে বাদ দিয়ে যেন প্রশাসন হৃদয়কে শহীদ হিসেবে স্বীকৃতি দিতেও পিছিয়ে গেছে। হৃদয়ের মা রেহানা বেগম বলেন, আজো ছেলের লাশ চোখে দেখিনি, শুধু ভাইরাল ভিডিও দেখে কাঁদি। পরিবারটি বর্তমানে পঙ্গু বাবার আয়হীন অবস্থা, ঋণগ্রস্ততা ও সামাজিক বঞ্চনার মধ্যে দিন কাটাচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, হৃদয় গাজীপুরে অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন। ঘটনার দিন ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে জীবন হারান। ঘটনাটি তদন্ত করে গাজীপুর ডিবির এসআই ইব্রাহীম হোসেন নিশ্চিত করেছেন, ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অভিযোগপত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আয়োজনে হৃদয়ের পরিবারকে বাদ দেওয়া ইচ্ছাকৃত নয় এবং শহীদ তালিকায় তার নাম না থাকায় এমনটি হতে পারে। প্রশাসনিকভাবে তালিকাভুক্ত করতে চেষ্টা চলছে। গোপালপুর জামায়াত ও বিএনপির নেতারা শহীদ হৃদয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের আচরণ প্রমাণ করে স্বৈরাচারের প্রেতাত্মা এখনো সক্রিয়।

হৃদয় হত্যার ভিডিও আন্তর্জাতিক সংস্থা ফরেনসিকভাবে বিশ্লেষণ করে প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে যা বিশ্বব্যাপী ভাইরাল হয়। এমন নৃশংস হত্যাকাণ্ডে শহীদ পরিবারকে উপেক্ষা করায় সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দাবি তুলেছেন, হৃদয়কে অবিলম্বে শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করে তার পরিবারকে যথাযোগ্য মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের।  আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে  ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লাবনী আক্তার জানান, প্রায় ২২ বছর আগে তার শ্বশুর আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ এর মৌলভীবাজার প্রতিনিধি নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন