সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

উখিয়া-টেকনাফের গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার দেশীয় অস্ত্র ও ইয়াবা

আমান উল্লাহ কবির
আমান উল্লাহ কবির, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মে ২০২৫, ১৮:৫৮

শেয়ার করুনঃ
উখিয়া-টেকনাফের গহীন জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার দেশীয় অস্ত্র ও ইয়াবা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন অরণ্যে সন্ত্রাস, মাদক ও অপহরণ প্রতিরোধে যৌথ বাহিনী বৃহৎ আকারে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। পাঁচ শতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত এ অভিযানে অংশ নেয় র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি এবং বনবিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র।

গত তিন মাসে উখিয়া-টেকনাফ এলাকায় অপহরণ ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসময়ে এই দুই উপজেলায় প্রায় ৩০টি অপহরণের ঘটনা ঘটেছে, যেগুলোর বেশিরভাগই সংঘটিত হয়েছে গহীন অরণ্যে। এসব এলাকাকে অপরাধীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা শনাক্ত করে।

অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা, ২টি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, ৪টি রামদা, ২টি ছুরি, একটি চাকু এবং ৩টি কিরিচ। এসব সামগ্রী প্রমাণ করে এলাকাটি অপরাধীদের নিয়ন্ত্রণে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে এখানেই কার্যক্রম চালিয়ে আসছিল।

আরও

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানিয়েছেন, টেকনাফ ও উখিয়ার নির্জন এলাকাগুলো বিশেষ করে শ্যামলাপুর, কুদুমগুহা, রঙ্গীখালী ও জালিয়া পাড়া দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব দুর্গম অঞ্চলে নিয়মিত অভিযান চালানো না হলে অপরাধীরা ফের শক্তিশালী হয়ে উঠতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যৌথ অভিযানে কোন সন্ত্রাসী বা অপহরণকারীকে গ্রেফতার করা না গেলেও, নিরাপত্তা বাহিনীর এমন পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। সচেতন মহল মনে করছে, এমন ধারাবাহিক অভিযানই পারে উখিয়া-টেকনাফ অঞ্চলের মাদক ও অপহরণ রোধে কার্যকর ভূমিকা রাখতে।

স্থানীয়রা জানান, এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন। কারণ অরণ্যের গভীরে বহুদিন ধরে সন্ত্রাসী চক্রের অবাধ বিচরণ থাকায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। সাধারণ জনগণ চায়, অভিযানের ধারাবাহিকতা বজায় থাকুক এবং অপরাধীরা শাস্তি পাক।

উখিয়া টেকনাফ অভিযান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে যাতে করে কেউ পুনরায় গহীন অরণ্যকে অপরাধের ঘাঁটি হিসেবে ব্যবহার না করতে পারে। জনগণের সহযোগিতা নিয়ে এসব দুর্বৃত্তদের নির্মূলের অঙ্গীকারও ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

আরও

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

বৃষ্টি থাকলেও ভ্যাপসা গরম, বাড়তে পারে দেশের তাপমাত্রা

বৃষ্টি থাকলেও ভ্যাপসা গরম, বাড়তে পারে দেশের তাপমাত্রা

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

একটি কম্পিউটার, ছোট্ট ভাড়া ঘর আর সীমিত পুঁজি—এই সামান্য আয়োজন থেকেই এক দশকে প্রায় ৪৩ কোটি টাকা সম্পদমূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির হোসেন। তার প্রতিষ্ঠিত ‘ইনপুট বাংলা’ এখন বিশ্বের প্রায় ৩০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৬০ তরুণ-তরুণীর। শ্রীমঙ্গল দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে