কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। অভিযানে চার মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বিজিবি অধিনায়ক জানান, ১৯ অক্টোবর রাতে টেকনাফ থেকে
কর্মসংস্থানের অভাব ও জীবিকার সংকটে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের যুবসমাজের একটি অংশ অপরাধী চক্রের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার সীমিত থাকা, পাহাড়ে নিরাপত্তাহীনতা এবং পর্যটন খাতে কর্মসংস্থান কমে যাওয়ায় স্থানীয় মানুষের জীবিকা ক্রমেই কঠিন হয়ে উঠছে। টেকনাফ ও পার্শ্ববর্তী উখিয়ায় ১৩ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার পাশাপাশি প্রায় আট লাখের বেশি স্থানীয় মানুষ বসবাস করছেন। বিপুল জনসংখ্যার
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন
কক্সবাজারের টেকনাফে লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–২ ব্যাটালিয়ন। এ সময় অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। রোববার সকালে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে (জামাল কমপ্লেক্স) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে নিউ জামাল মার্কেটসংলগ্ন ছেহের মিয়ার রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের অভিযোগ, দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দোকানে বিপুল পরিমাণ রঙ ও অন্যান্য দাহ্য
কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায়
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর ফুটবল মাঠে এ উপলক্ষে সমাবেশ শুরু হয়। এতে পার্শ্ববর্তী ক্যাম্প-২৪, ২৫ ও ২৭-এর রোহিঙ্গারা দলে দলে যোগ দেন। গণহত্যা দিবসে রোহিঙ্গারা শুধু ২০১৭ সালের ২৫ আগস্টের হত্যাকাণ্ড নয়, মিয়ানমার সেনাবাহিনীর দীর্ঘদিনের নির্যাতন, বাস্তুচ্যুতি, সহিংসতা ও কষ্টের ইতিহাসও স্মরণ করেন। সমাবেশে হত্যাকাণ্ড, গ্রাম জ্বালিয়ে দেওয়া,
জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে ত্রিপল ও বাঁশের বেড়ায় তৈরি আট থেকে দশ ফুটের ছোট কুঁড়েঘরে গাদাগাদি করে বসবাস করছেন রোহিঙ্গারা। এভাবেই কেটে গেছে নয় বছর। ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের নবম বর্ষপূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের অগ্নিসংযোগ, নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। দীর্ঘ নয় বছরেও নিজ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তে মাদক পাচারের গোপন
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন নামে ৩৫ বছর বয়সী এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে। শুক্রবার ভোরে উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবির অধীন টেকনাফের উনচিপ্রাং সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসব অস্ত্র ও গোলাবারুদ রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৯ আগস্ট) রাতে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদী দিয়ে অস্ত্র এনে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ধারাবাহিক যোগাযোগ ও মানবিক উদ্যোগের মাধ্যমে বুধবার (১৯ আগস্ট) তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। বুধবার দুপুরে নাফ নদীর শূন্যলাইনে আরাকান আর্মির কাছ থেকে বিজিবির একটি প্রতিনিধি দল
কক্সবাজারের টেকনাফে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম সোলতান আহমদ (৩৮), তিনি দক্ষিণ হ্নীলা এলাকার বাসিন্দা। তল্লাশিকালে সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে
কক্সবাজারের টেকনাফে মুষলধারে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে মাদক পাচারের চেষ্টা চালানো হলেও বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার নাফ নদী সীমান্তে এ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের ২ বিজিবির আওতাধীন নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল নাফ নদীর
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের
কক্সবাজারের টেকনাফে শীলখালী চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. ইসমাইল নামে এক চালককে আটক করেছে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (১২ আগস্ট) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকারটি শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। আটক মো. ইসমাইলের বয়স ৩৩ বছর। তিনি টেকনাফের ছোট হাবিরপাড়া এলাকার নুরুল বশরের ছেলে। উখিয়া ৬৪ বিজিবি সূত্রে জানা গেছে, চেকপোস্টে বিজিবি সদস্যদের পাশাপাশি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি। এসব অভিযানে ইয়াবাসহ শাহীন (২০) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, রোববার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং তল্লাশি চৌকিতে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বাসের শেষ সিটে বসা যাত্রী
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আইয়াস উদ্দিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে মৌলভীবাজার ও হ্নীলা থেকে কক্সবাজারগামী
কক্সবাজারের উখিয়া থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। টানা চার দিন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের পর র্যাবের দুঃসাহসিক অভিযানে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এ ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান ও মামলার বিবরণ অনুযায়ী,