শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বামনীতে ভাঙন, ক্লোজার দাবিতে চরজুড়ে মানববন্ধন

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৯:৩০

শেয়ার করুনঃ
বামনীতে ভাঙন, ক্লোজার দাবিতে চরজুড়ে মানববন্ধন
কোম্পানীগঞ্জ উপজেলার বামনী নদীর ভাঙন রোধে মানববন্ধন করেন স্থানীয় মানুষ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকায় বামনী নদীর ভাঙন রোধে ব্লক স্থাপন, ক্লোজার (বাঁধ) নির্মাণ এবং রেগুলেটর চালু করার দাবিতে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চরএলাহী ও চরফকিরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ এসে চর কচ্ছপিয়ার নদী ভাঙন এলাকায় জড়ো হন।

দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা নদী ভাঙন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন। বামনী নদীর ভাঙন রোধে দীর্ঘদিন ধরে দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা, ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আইয়ুব আলী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বামনী নদীর ভাঙনে ইতোমধ্যে বহু পরিবার ভিটেমাটি হারিয়েছে। কয়েক বছর আগে একটি রেগুলেটর নির্মাণ করা হলেও এখনো ক্লোজার নির্মাণ করা হয়নি, ফলে রেগুলেটরটিও চালু করা যাচ্ছে না। এতে করে ভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে।

আরও

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪
এ সময় বক্তারা আলগী দিয়ে অবৈধভাবে চলাচল করা বালুবাহী ট্র্যাংকার বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, এই ট্র্যাংকার চলাচলের কারণেই নদীর দুই পাড় দ্রুত ভেঙে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ভাঙনে ভিটেমাটি হারানো আবদুল খালেক বলেন, “বছরখানেক আগেও নদী থেকে আমার ঘর ছিল আধা কিলোমিটার দূরে। এখন অন্যের জমিতে মাথা গোঁজার ঠাঁই নিয়েছি। এভাবে চলতে থাকলে সেটাও হারিয়ে যাবে।”

এদিকে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী জানান, বামনী নদীর ক্লোজার নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। খুব শিগগিরই আলগী খালকে বিকল্প খালের সঙ্গে যুক্ত করে ১৯ ভেন্টের রেগুলেটরটি চালু করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে নদীর ভাঙন অনেকটাই রোধ করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বামনীতে ভাঙনমানববন্ধন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
স্থানীয়রা দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

আরও

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

সর্বশেষ সংবাদ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া রাজধানীর আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর ও কেসি কলেজ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড-সংলগ্ন স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এদিকে অভিযানে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির সময় সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭)

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫-১৬