
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ২০:১০

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বারের ছেলের চুরিকৃত নগদঅর্থ ও মালামাল নিজ ঘর থেকে উদ্ধার করেন পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক বাদি হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেন বলে আজ নিশ্চিত করেন।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাছিমা বেগম এর ছেলে মোঃ ঝলক বেপারী(১৬) গতকাল রাতে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের ব্যবসায়ী মোঃ তৈয়ব আলী আকনের মুদি দোকানে তালা ভেঙ্গে চুরি করে পালানোর সময় স্থানীয় এলাকাবাসি দেখেন এবং আটকের চেষ্টা করেন।
এক পর্যায় সাবেক মহিলা ইউপি সদস্যর বাড়িতে গিয়ে,ভুক্তভোগী ও এলাকাবাসি চুরিকৃত নগদ অর্থ,মালামাল ফেরত চাইলে, সাবেক মেম্বার নাছিমা বেগম ভুল স্বীকার করে মালামাল ও নগদ টাকা ঘর থেকে বের করে দেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ সময় গ্রাম পুলিশের দফাদার মোঃ জলিল চৌকিদার ডাসার থানায় খবর দিলে, পুলিশ ঘটনা স্থানে গিয়ে চুরিকৃত নগদ অর্থ (৪১৭০) চার হাজার সত্তর টাকা ও বিভিন্ন ব্যান্ডের ১১৮ (একশত আঠারো প্যাকেট সিগারেট উদ্ধার করেন।
ভুক্তভোগী দোকান মালিক তৈয়বআলী আকন বলেন, আমার দোকান থেকে ক্যাসে থাকা নগদ ২,৪০,০০০(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা ও বিভিন্ন ব্রান্ডের দামি ১১৮ প্যাকেট সিগারেট তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। আমি এ ঘটনায় গৌরনদী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।