বুধবার, ২৯ জুলাই, ২০২৬১৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রানীনগরে শিশু ধর্ষণ চেষ্টার মামলার ১৫ দিনেও আটক হয়নি আসামী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ১:১৬

শেয়ার করুনঃ
রানীনগরে শিশু ধর্ষণ চেষ্টার মামলার ১৫ দিনেও আটক হয়নি আসামী

নওগাঁর রানীনগরে খাওয়ার জিনিস দেওয়ার প্রলোভনে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলা ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামীকে গ্রেফতার করছেন না। মামলার পর থেকে ভুক্তভোগী শিশুর পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। বর্তমানে নিরাপত্তার হীনতায় ভুগছে পরিবারটি। 

আসামীকে দ্রুত গ্রেফতার এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। এনিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁয় সংবাদ সম্মেলন করে। অভিযুক্ত শফির মোল্লা উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামের মৃত অতি মোল্লার ছেলে।

আরও

২৮ বছর পর হত্যা মামলার রায়, যাবজ্জীবন এক আসামির

২৮ বছর পর হত্যা মামলার রায়, যাবজ্জীবন এক আসামির

মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় প্রতিবেশী শফির মোল্লা শিশুটি খাওয়ার জিনিস দেওয়ার প্রলোভন দিয়ে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার মা অভিযুক্তের বাড়িতে প্রবেশ করলে জোরপূর্বক গালিগালাজ করে বের করে দেয়। বাড়ি গিয়ে শিশুটি যন্ত্রনায় কান্না করলে তার মাকে বিষয়টি খুলে বলে। পরে শিশুটিকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে ১০ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদ সম্মেলনে মামলার বাদী ও শিশুর বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে মামলা নিতে পুলিশ নানা তালবাহনা শুরু করে। বাধ্য হয়ে ন্যায় বিচার পেতে শফির মোল্লাকে আসামী করে গত ১৪ নভেম্বর আদালতে মামলা করা হয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলার পর ভুক্তভোগী আমার ছোট্ট শিশু কন্যাকে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা গরীব ও অসহায় পরিবার। বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বাক্ষীদেরও তারা মারপিট করেছে। দ্রুত আসামীকে গ্রেফতার করা সহ পরিবারের নিরাপত্তার দাবী জানাই।

ধর্ষণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কালিয়াকৈরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ভুক্তভোগীর মা মুক্তা বানু বলেন, প্রথমে থানায় অভিযোগ দিলে পুলিশ কোন ধরণের পদক্ষেপ নেয়নি। পরে আদালতে গিয়ে মামলা করা হয়। মামলার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। আসামী এলাকায় ঘুরলেও পুলিশ তাকে আটক করেনি। মামলা তুলে নিতে আসামীর স্ত্রী ফরিদা, ছেলে ফরিদুল ও আকাশ বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ব্যাপারে আসামীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে চাননি।

রানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক বলেন, আসামী গ্রেফতারে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে আসামী যে এলাকায় ঘুরছে এবং তাকে গ্রেফতার করছি না এমন অভিযোগ ভিত্তিহীন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, থানায় মামলা নেওয়া হয়নি এটা ভুল কথা। আসামীকে এলাকায় না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আসামী আটকের চেষ্টা অব্যাহত আছে। 

সর্বশেষ সংবাদ

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

গোয়ালন্দে খাল পুনঃখনন শেষে ৯ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয়ের প্রবণতার বিপরীতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে সব ব্যয় মিটিয়েও উদ্বৃত্ত ৯ লাখ ৯৭৬ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।  উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

ঝালকাঠির নলছিটি উপজেলার খোজাখালি এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন নলছিটি-বরিশাল প্রধান আঞ্চলিক মহাসড়কের নিচে অবৈধভাবে সুড়ঙ্গ তৈরি করে ড্রেজারের পাইপ বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই পাইপ ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এতে নদীভাঙনপ্রবণ এলাকার গুরুত্বপূর্ণ মহাসড়কটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, খোজাখালি এলাকায় নদীর তীরজুড়ে একাধিক বালুর খোলা গড়ে

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে হাওরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. জমশেদ মিয়া (৭৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের কাউয়াদিঘি হাওর থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জমশেদ মিয়া বাড়ির পাশের কাউয়াদিঘি হাওরে নৌকা নিয়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ঝালকাঠির সদর উপজেলার প্রখ্যাত পর্যটনকেন্দ্র ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে ডিজে, লাউডস্পিকার এবং উচ্চক্ষমতার সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধে কড়া নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পর্যটন এলাকা আকস্মিক পরিদর্শন করেন। সম্প্রতি কিছু পর্যটকের উচ্চস্বরে গান বাজানো এবং লাউডস্পিকার ব্যবহারের

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকা থেকে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রথম অভিযানে রুবেল মিয়া ওরফে লেখন মিয়া (৪১)-এর বাড়ি