রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নানা কৌশলে মানব পাচার, নিঃস্ব সাধারণ মানুষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১৯:৩৯

শেয়ার করুনঃ
নানা কৌশলে মানব পাচার, নিঃস্ব সাধারণ মানুষ

নানা উদ্যোগ নেয়ার পরও কোনোভাবে ঠেকানো যাচ্ছে না মানবপাচার। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানবপাচার হচ্ছে। স্বপ্নের দেশে পৌঁছে দেয়ার মিথ্যা আশ্বাসে দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শত শত নিরীহ যুবক-যুবতী। ইউরোপ ও দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেয়ার মিথ্যা প্রলোভন দিয়ে গ্রামাঞ্চলের নিরীহ যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মানবপাচারকারী দালাল চক্র। এসব দালাল চক্রের সাথে আন্তর্জাতিক মাফিয়া চক্রও জড়িত রয়েছে। ইউরোপে যাওয়ার সুযোগ না জুটলেও অনেককেই মাসের পর মাস কারাবন্দি থাকতে হচ্ছে। আর না হহলে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে।

ইতোমধ্যে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মানব চক্রের আট গ্রুপের সন্ধানে মাঠে নেমেছে র‌্যাব, সিআইডি ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম। পাচারকারী সিন্ডিকেট ভ্রমণ ভিসায় বিদেশগামীদের ভারত, নেপাল, দুবাই, মিসর ও জর্দান ঘুরিয়ে বিভিন্ন দেশে বাংলাদেশিদের পাচার করছে। মানবপাচারের সঙ্গে রাজধানীসহ ১৫ জেলার অন্তত ৮টি গ্রুপ জড়িত। গত বছরের ২৭ মে লিবিয়ার মিজদায় ২৬ জনকে গুলি করে হত্যার ২৫টি মামলার তদন্তে এমনই তথ্য পেয়েছে র‌্যাব, সিআইডি ও পুলিশের কর্মকর্তারা।

আরও

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

সম্প্রতি দুবাইয়ে ১৯ মাস মানবেতর জীবনযাপন করে দেশে ফিরে আসেন মো. মিজানুর রহমান শাওন নামের একজন ভুক্তভোগী। তার চাচাতো ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, গত ২০১৯ সালে মো. আবু বক্কর সিদ্দিক নামের একজন দালালের মাধ্যমে মিজানুরকে ইউরোপে পাঠাতে ১৫ লাখ টাকা দেয়া হয়। এরপর আবু বক্কর চাচাতো ভাই মিজানুরকে প্রথমে দুবাই পাঠান।

সেখানে দুই মাস থাকতে হবে বলে জানান। সেখান থেকে ভিসা নিয়ে ইউরোপে পাঠানোর কথা বলা হয়। কিন্তু এরপর আর ইউরোপে পাঠাতে পারেননি। দুবাইতে ১৯ মাস মানবেতর জীবনযাপন করে মিজানুর নিজ টাকায় আবার দেশে ফিরে আসেন। দুবাইতে থাকাকালীন খাওয়া থাকা না পেয়ে মিজানুর গুরুতর অসুস্থ হয়ে পরেন। দেশে আসার পর তার চিকিৎসা চলছে। এই ঘটনায় আবু বক্করের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় গত ১২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেছে মিজানুরের চাচাতো ভাই দেলোয়ার। পাশাপাশিগত ১৩ নভেম্বর তিনি র‌্যাব-১ এ একটি অভিযোগ করেছেন।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

জিডি ও অভিযোগে রাজধানীর কাফরুলের সেনপাড়া, পর্বতা এলাকার বাসিন্দা দেলোয়ার উল্লেখ করেছেন, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের সঙ্গে পরিচয়ের সূত্রে গত ২০১৮/১৯ সালে মিজানুরকে ইউরোপে (ইটালী বা ফ্রান্স) পাঠানোর কথা হয়। এরপর আবু বক্কর পাঠাতে পারবেন অঙ্গীকার করে বিভিন্ন সময় নগদ ও চেকের মাধ্যমে ১৫ লাখ টাকা নেন। পরে মিজানুরকে প্রথমে দুবাই পাঠান। সেখান থেকে ইটালী বা ফ্রান্সে পাঠানোর কথা ছিলো। কিন্তু আবু বক্কর সেই দুটি দেশে পাঠাতে পারিননি। পরে তার কাছে ইউরোপে পাঠানো বাবদ দেয়া ১৫ লাখ টাকা ফেরত চাইলে তিনি দেলোয়ারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছেন। পাওনা টাকা ফেরত ও জীবনের নিরাপত্তা চেয়ে দেলোয়ার আইনগত সহায়তা চেয়েছেন।   

দেলোয়ার বলেন, বিদেশে গিয়ে উন্নত জীবনযাপন করবে এমন আশায় জামানো কিছু টাকার পাশাপাশি ঋণ করেও বেশকিছু টাকা যোগাড় করেন মিজানুর। এখন নিঃস্ব হয়ে গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন। তিনি আরও বলেন, মিজানুরের সঙ্গে কথা বলে বুঝা যায়নি যে, সে মানবপাচারকারী চক্রের সদস্য। তার মিস্টি কথায় প্রলুদ্ধ হয়ে এখন বিপদে পড়েছেন মিজানুর। এর আইনগত সমাধান চাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মানবপাচার চক্রের সদস্য আবু বক্করের দেয়া একটি চিরকুট দেখান দেলোয়ার। চিরকুটে উল্লেখ রয়েছে, ‘ঢাকা টু দুবাই ভিজিট ভিসা ১৫.০৩.২১। দুবাই যাওয়ার পর দুইমাস থাকবে।এর মধ্যে দুবাইয়ের পার্টনার ভিসা হবে। তারপর ইউরোপের ভিজিট ভিসা নিয়ে ইউরোপে ঢুকবে। সম্পূর্ণ কাজটাই আমাদের’।  

মিজানুরের মতো একইভাবে মানবপাচারকারী চক্রের কবলে পড়ে নিঃস্ব হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে হারুন, রায়হান, নাজিম ও রানা নামের চার যুবকে সন্ধান পাওযা গেছে। তারাও আবু বক্করের কথায় প্রলুদ্ধ হয়ে ইউরোফে যেতে ঋণ করে মিজানুরকে দিয়েছেন লাখ লাখ টাকা। কিন্তু কাঙ্খিত দেশে যেতে না পারেননি। উল্টো হয়েছেন নিঃস্ব। ঋণ করায় পাওয়ানাদারদের চাপ ও আবু বক্করের কাছ থেকে টাকা ফেরত না পেয়ে প্রচন্ড মানসিক সমস্যায় ভুগছেন। সঙ্গে পরিবারও পড়েছে বিপদে।

নোয়াখালি জেলার সোনাইমুরি উপজেলার নাজিমুদ্দিন বলেন, কানাডা, জার্মানি, ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে টাকা নিয়েছে। কিন্তু নিতে পারে নাই। আমার কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা নিয়েছিল। পাঁচ বছর আমাকে ঘুরিয়েছে। কিন্তু বিদেশে নিতে পারে নাই। অনেক কষ্টে কিছু টাকা উঠিয়েছি। এখনো টাকা পাই।

আরেক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ব্যক্তির মুখে মিষ্টি। সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ফাঁদে ফেলে। আমাকে ইউরোপ পাঠানোর কথা বলে ৪ লাখ টাকা নিয়েছে। পাঁচ বছরে নিতে পারেনি। অনেক কষ্টে ২ লাখ টাকা উঠিছি। দরিদ্র বাবা মা ঋণ করে টাকা দিয়েছে। এখন চাকরি করে সেই ঋণ শোধ করতে হচ্ছে।   কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, আমার থানায় প্রতিদিন বহু সাধারণ ডায়েরি (জিডি) হয়। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। আমরা চেষ্টা করি ভুক্তভোগীদের সর্বোচ্চ সেবা দিতে। 

মানবপাচার চক্রের বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দালালরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের এজেন্ট হিসেবে কাজ করে। চক্রের মূল হোতারা দেশের বাইরে বসে অনলাইন ভিসা ও বিমানের টিকিটের ব্যবস্থা করে। মানব পাচারকারী চক্রের সাথে জড়িতদের গ্রেফতার করছে র‌্যাব। এ চক্রের মুলহোতাদের গ্রেফতারে র‌্যাব সারাদেশে সক্রিয় রয়েছে। তবে মানবপাচারকারী চক্রের হাত থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে।

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা: তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানো ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এ সম্পর্কিত আরও পড়ুন

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে। জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হতাশাজনক ফলাফল দেখা গেছে। এবার জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন। পাসের হার প্রায় ৩৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন। উপজেলাভিত্তিক

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি চায়না এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল জানতে

গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলা, বাবুর্চির পর সহকারীরও মৃত্যু

গোয়ালন্দে মাদ্রাসায় খাবার না পেয়ে হামলা, বাবুর্চির পর সহকারীরও মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) হত্যার ঘটনায় গুরুতর আহত তাঁর নারী সহকারী সোনাবান বিবিও (৭৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ২টার

কুয়াকাটায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রম পরিদর্শক আটক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামে এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান হোটেল কর্তৃপক্ষকে টাকা ফেরত দেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা প্যালেস

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিয়া কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া