
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০:৭

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বৃহস্পতিবার সকাল দশটায় নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে বাঘটি উদ্ধার করা হয়।
হিংস্র এ বাঘটি ওই এলাকার কৃষক ওহাব গাজীর মাছের ঘেরে পাতা জালে আটকা পরে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, ধারনা করা হচ্ছে, মাঝ বয়সী এ বাঘটি মাছ শিকারে ওই কৃষকের ঘেরে এসেছিলো। এটি স্থানীয়রা পিটিয়ে মারতে চেয়েছিলো। কিন্তু তার আগেই আমরা এ প্রানীটিকে উদ্ধার করি।

প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই এটিকে হাজীপুর বনে অবমুক্ত করা হইবে।