
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১৭:৪৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে ডেকে ‘যা বলা দরকার বলেছি’। তবে রাষ্ট্রদূতকে কী বলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
বুধবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডরকে ডেকেছিলাম। তাকে যা যা বলা দরকার আমরা বলেছি। সবকিছু বিস্তারিত গণমাধ্যমে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তাই এই বিষয়ে কোনো গণমাধ্যমে আমরা আর কোনো বক্তব্য দিতে চাই না।’
প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা জানিয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও গভীর হবে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে এই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। এই সফর বাংলাদেশের এবং জাপানের সাধারণ মানুষের উপকারে আসবে বলে আশা করি।’

ফেসবুক পোস্টের শেষে তিনি জেনেভা কনভেনশনের বিষয়ে খেলেন, ‘If some of you have forgotten: Article 41 paragraph 1 of the Vienna Convention on Diplomatic Relations 1961 reminds diplomats to respect the laws and regulations of the receiving state and unequivocally restricts them from meddling in that nation's domestic affairs.’
কোনো ট্যাগ পাওয়া যায়নি

উল্লেখ্য, গত সোমবার (১৪ নভেম্বর) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ২০১৮ সালে বাংলাদেশের সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূতের এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।