
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ৪:৫০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজিই বিভাগের আয়োজনে সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়েছে সেখা গবেষণা পত্র উপস্থাপন করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেশনে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
বিজিই বিভাগের চেয়ারম্যান ড.মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চলনায় মূল বৈজ্ঞানিক বক্তব্যে প্রফেসর ড. মেহেদী হাসান খান "Novel supplement to improve utilization of low quality forages in ruminants" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন যা তিনি যুক্তরাজ্যের নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে প্রকাশ করেছিলেন।
এই গবেষণাটির অর্জন নিয়ে তখন প্রায় ১০০টি দেশের সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। এই গবেষণার মাধ্যমে তিনি দেশীয় মসলা যেমন হলুদ, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি ব্যবহার করে গবাদীপশুর হজমের সক্ষমতা বৃদ্ধি ও মিথেন গ্যাস নির্গমণ কমানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এর পাশাপাশি তিনি রুমিনেন্ট পশুদের পরিপাকতন্ত্র থেকে প্রাপ্ত ফানগসের মাধ্যমে সেলুলেজ এনজাইম তৈরির পদ্ধতি ও পশুখাদ্যে প্রোবায়টিকের ব্যবহার শীর্ষক বৈজ্ঞানিক গবেষণা নিয়ে আলোচনা করেন।
সমাপনি বক্তব্যে বিজিই বিভাগের চেয়ারম্যান একাডেমিক পড়াশুনার পাশাপাশি এই ধরনের সেমিনারের মাধ্যমে দেশ ও বিদেশের গবেষকদের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জনের উপর জোর দেন।বিজিই বিভাগে এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখার ও ঘোষণা দেন ড. মোহাম্মদ মফিজুল ইসলাম।পরিশেষে প্রফেসর ড.মেহেদী হাসানকে ধন্যবাদ প্রদান ও শুভেনির প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নোবিপ্রবির উপাচার্য এর দপ্তরে তার সাথে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। পরিশেষে বিজিই বিভাগীয় ল্যাবরেটরি পরিদর্শনের পর সিকৃবির উপাচার্য নোবিপ্রবি ক্যাম্পাস ত্যাগ করেন।