বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তসলিমা নাসরিনের স্মৃতিময় বাড়ি ভাঙল!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ২:১৩

শেয়ার করুনঃ
তসলিমা নাসরিনের স্মৃতিময় বাড়ি ভাঙল!

বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের জন্ম থেকে শৈশব, কৈশোর আর যৌবনের উল্লেখযোগ্য সময় কেটেছে ময়মনসিংহ নগরের টিএন রায় রোডের ‘অবকাশ ভবন’ নামের বাড়িতে। তসলিমা নাসরিনের কারণেই নগরবাসীর কাছে বাড়িটি বেশ পরিচিত।

সম্প্রতি তসলিমা নাসরিনের স্মৃতি জাগানিয়া সেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। এখন ওই স্থানে নির্মাণ করা হচ্ছে বহুতল অট্টালিকা। টাঙানো হয়েছে ডেভেলপার কোম্পানির বিশাল সাইনবোর্ড।

আরও

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

বুধবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টিএন রায় রোড ঘুরে দেখা গেছে এ চিত্র।

এসময় দেখা যায়, ভেঙে ফেলা বাড়ির দেয়াল থেকে ইট খুলে নিচ্ছেন তিনজন শ্রমিক। পুরো বাড়িই ভাঙা শেষ। এখন ক্ষুদ্র একটি অংশ ভাঙছেন তারা।  

আরও

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জানতে চাইলে শ্রমিকরা বলেন, স্থানীয় নয়ন নামে এক ব্যক্তি লিখিত ডকুমেন্ট করে তিন লাখ টাকায় পুরোনো বাড়িটির ইট-কাঠ ও রড কিনে নিয়েছেন। আমরা তার অধীনে শ্রমিক হিসেবে বাড়ি ভাঙছি। এর বাইরে আমাদের কিছু জানা নেই।

তসলিমা নাসরিন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তসলিমা নাসরিনের ভাতিজা সাফায়েত কবীর বলেন, বাড়িটি ছিল আমার দাদা প্রয়াত ডা. রজব আলী সাহেবের। তার মৃত্যুর পর সম্প্রতি এ বাড়ির জমিটি তার উত্তরাধিকারদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে। এর মধ্যে সামনের অংশে আমার বাবা ও চাচার জায়গা। আর পেছনে রয়েছে ফুফুদের জায়গা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাফায়েত আরও বলেন, ভূমি বণ্টনামার নিয়ম মেনেই অংশ ভাগ করে পুরোনো বাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এটি আমাদের পারিবারিক বিষয় এবং এতে আইনগত কোনো সমস্যা নেই।

এদিকে গত কয়েকদিন আগে তসলিমা নাসরিন তার নিজের ফেসবুক আইডিতে নিজের বাড়ির শৈশব-কৈশরের নানা স্মৃতি তুলে ধরে পোস্ট করায় আলোচনায় উঠে আসে ‘অবকাশ ভবন’।

ফেসবুক পোস্টে তসলিমা লেখেন:

‘কেউ কেউ ফেসবুকে ‘অবকাশ’ ভাঙার ছবি পোস্ট করছে, দুঃখ করছে, স্মৃতিচারণ করছে। আমার শৈশব, কৈশোর, যৌবনের সেই ‘অবকাশ’। ময়মনসিংহ শহরের টিএন রায় রোডে আমার বাবার কেনা সুন্দর বাড়িটি অবকাশ। এই অবকাশ ভেঙে গুঁড়ো করার সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই, আমার কোনও সম্পর্ক নেই। শুধু এইটুকু জানি, তাদের মধ্যে কেউ কেউ খুব লোভী, স্বার্থপর, ধুরন্ধর, কেউ কেউ কট্টর মৌলবাদী। সকলেরই আমি চক্ষুশূল। এককালে শহরের সাহিত্য সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান আর প্রগতিশীলতার একটি কেন্দ্র ছিল যে বাড়িটি, আজ সেটি ধ্বংসস্তূপে পরিণত। ধন দৌলতের কাঙালদের কাছে প্রগতিশীলতা, উদারতা, সহমর্মিতা, স্মৃতি ও সৌন্দর্যের কোনও মূল্য নেই। শুনেছি বাড়িটিতে আমার মায়ের হাতের লাগানো সব ফল ফুল গাছ শেকড়সুদ্ধ উপড়ে ফেলে একটি আধুনিক বহুতল বিল্ডিং বানানো হচ্ছে। আমার কর্মঠ বাবার অকর্মণ্য উত্তরসুরিরা সেই বিল্ডিং-এ পায়ের ওপর পা তুলে বংশ পরম্পরায় খাবে।  

ও বাড়ির এখন আমি কেউ নই। আমি তো তিরিশ বছর ব্রাত্যই। 

 

ইট পাথরে, চুন সুরকিতে, কাঠে কংক্রিটে স্মৃতি থাকে না, স্মৃতি থাকে মনে। অবকাশ রইলো আমার মনে। যে বাড়িটিতে বসে আমি প্রথম কবিতা লিখেছি, প্রথম কবিতা-পত্রিকা ছাপিয়েছি, প্রথম কবিতার বই লিখেছি, নির্বাচিত কলাম লিখেছি, যে বাড়িটির মাঠে প্রথম গোল্লাছুট খেলেছি, যে বাড়িটির ছাদে প্রথম পুতুল খেলেছি, যে বাড়িটির ভেতর প্রথম রবীন্দ্রনাথ আওড়েছি, উঠোন জুড়ে নেচে চিত্রাঙ্গদা মঞ্চস্থ করেছি, যে বাড়িটিতে দাদা বেহালা বাজাতো, ছোটদা গিটার বাজাতো, বোন গান গাইতো, মা আবৃত্তি করতো, বাবা মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখাতো, যে বাড়িটিতে বসে প্রথম প্রেমের চিঠি লিখেছি, যে বাড়িটিতে আমি একই সঙ্গে সংবেদনশীল এবং সচেতন মানুষ হয়ে উঠেছি, সে বাড়িটি রইলো আমার মনে। কোনও হাতুড়ি শাবল কুড়োলের শক্তি নেই সে বাড়িটি ভাঙে। 

সর্বশেষ সংবাদ

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।  মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানাধীন দরগারছড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ সদরের লেঙ্গুর বিল (জাহালিয়া পাড়া) এলাকার শমসু মিয়ার ছেলে মোঃ আজিজ

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে ১১ বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুটিকে বাড়িতে একা

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৬ জন গ্রেফতার

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযানে নারীসহ ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানায় দায়ের করা একটি এফআইআরভুক্ত মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পৌরসভার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের রেখা বেগম (৪৫), কামরুন্নাহার (২৫) ও রুবেল (৩২)। এ ছাড়া একই দিনে থানার

দেবীদ্বারে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ৪০ পরিবার

দেবীদ্বারে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ ৪০ পরিবার

পারিবারিক বিরোধে সরকারি খাল ভরাট করে তৈরী করা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায়, ৪০ টি পরিবার অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি ও শেখ বাড়ির পরিবারগুলোর পারিবারিক বিরোধের জেরে ধরে। স্থানীয়রা জানান, পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি থেকে শেখবাড়ি হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত খাল ভরাট করে প্রায়

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে