
প্রকাশ: ৪ নভেম্বর ২০২২, ১:৩৪

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে পরিবারের কাছে শিশুকে হস্তান্তর করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার।
ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১লা নভেম্বর গোয়ালন্দ থানা পুলিশের একটি টহল টিম রাত্রিকালীন দৌলতদিয়া ঘাটে ডিউটিচলাকালীন সময়ে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় কান্নারত অবস্থায় দেখে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির জিজ্ঞাসাবাদ করে ও বিভিন্ন মাধ্যমে তার বাড়ীর ঠিকানা সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করে ৪ দিন পর আজ শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটি খুলনা জেলার দীঘলিয়া থানার বারাকপুর এলাকার মো. নাজমুল মিনার ছেলে মো. সোহান মিয়া (৭)।
শিশুটির সাথে কথা বলে জানা যায়, পরিবারের মা-বাবার সাথে মনোমালিন্য হলে সে খুলনা থেকে ট্রেনে দৌলতদিয়া ঘাটে চলে আসে।
কোনো দুর্ঘটনা ছাড়া সন্তানদের ফিরে পেয়ে পরিবারের সদস্যরা গোয়ালন্দ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।