
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ৪:৫৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট স্কুল মাঠে বিকেল ৪ টায় আতিয়ার মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে গতমাসের ২ সেপ্টেম্বর ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাইজিং স্টার ক্লাব ২-১ গোলে ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের আহবায়ক মনোয়ার হোসেন মনা'র সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. সামছু মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর উজানচর ইউপি সদস্য লিয়াকত হাসান লিপু, রাসেল আহমেদ, শমসের মন্ডল, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ।ফাইনাল খেলায় খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা সেবায় মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ফাইনাল খেলায় সর্বোচ্চ ৬ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার পান রাইজিং স্টার দলের শরিফ । ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রানার আপ দলের জুয়েল, উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান রাইজিং স্টার ক্লাবের সুজাত। ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও প্রধান কোচ আলমগীর হোসেন। সহযোগী পরিচালক ছিলেন রাহাত ও সোহাগ। অতিথিরা ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।