
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ৪:১৫

রাজশাহীর পবায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মদনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বাঘমারার চান্দের আড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪৫) ও লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

তিনি আরও জানান, তাদের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি