বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশাল বিভাগ থেকে প্রথম নারী ডিআইজি হলেন সালমা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুন ২০২২, ২৩:৪০

শেয়ার করুনঃ
বরিশাল বিভাগ থেকে প্রথম নারী ডিআইজি হলেন সালমা

ডিআইজি পদে পদোন্নতি পেলেন বরিশালের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি সালমা বেগম। গত ১১ মে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বরিশাল বিভাগের কোন নারী এই প্রথম বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পেলেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নের মাহমুদ নাছির গ্রামের বীর মুক্তিযোদ্ধা লেফটেনেন্ট কমান্ডার আবদুল করিম খান (অব:) এর একমাত্র কণ্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম খানের তিন সন্তানের মধ্যে ডিআইজি সালমা বেগম বড়। তার দুই ভাইয়ের মধ্যে মেঝ ভাই আবদুস সালাম খান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হিসেবে অবসর গ্রহণ করেন এবং বর্তমানে ট্রাস্ট ব্যাংকে কর্মরত আছেন এবং ছোট ভাই আবদুস সামাদ খান একজন ব্যবসায়ী। ডিআইজি সালমা বেগমকে ১১ মাস বয়সের সময় তার বাবার কর্মস্থলে চট্টগ্রামে নিয়ে যান। সেখানেই শৈশব ও কৈশোর জীবন কাটান তিনি। বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম সরকারি মহিলা মহাবিদ্যালয় থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন তিনি। এরপর ১৮তম বিসিএস এর মাধ্যমে তিনি ১৯৯৯ সালের জানুয়ারী মাসে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

আরও

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জানা গেছে, দীর্ঘ ২৩ বছর চাকুরি জীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, সিআইডি, রাজবাড়ী জেলা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং এন্টি টেররিজম ইউনিটে দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সাথে করেছেন।

ডিআইজি সালমা বেগম রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে তার কর্মদক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি অন্যরকম এক পরিচিতি লাভ করেন। রাজবাড়ীবাসীর প্রাণের মানুষ ছিলেন সালমা বেগম। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে তিনি মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখেন। এছাড়া জাতিংসঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও সুদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ৩ বছর সাহসিকতা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ডিআইজি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সালমা বেগম “বার্ষিক পুলিশ সপ্তাহ প্যারেড” এবং এএসপি প্রবেশনারদের “ শিক্ষা সমাপনী কুচকাওয়াজে” দীর্ঘ ১৫ বছর যাবত ইংরেজী ও বাংলা ধারাভাষ্য প্রদান করে আসছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিনি “রাষ্ট্রপতি পুলিশ পদক” এ ভূষিত হন। এছাড়াও বাংলাদেশ পুলিশের প্রশংসনীয় ও উল্লেখযোগ্য অবদানের তিনি ৭ বার “আইজিপি ব্যাজ” অর্জন করেন। যার ধারাবাহিকতায় চলতি বছর ১১ মে ডিআইজি পদে পদোন্নতি পান তিনি।

পারিবারিক জীবনে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খায়রুল আলম চৌধুরী টুটুল এর সাথে ২০০১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। খায়রুল আলম চৌধুরী টুটুল একজন বিশিষ্ট অভিনেতা (নাটক ও সিনেমা)। তার প্রযোজনায় এবং ডিআইজি সালমা বেগমের তত্ত্বাবধানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র “আগামীকাল” গত ৩ জুন সারাদেশের ৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে। বরিশালের অভিরুচি সিনেমা হলে ছবিটি এখন চলছে। এতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তাদের একমাত্র সন্তান অন্তরীপ চৌধুরী পার্বণ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য ডিআইজ সালমা বেগমের মা মহীয়সী নারী পুনুয়ারা বেগম চলতি বছর “বিশ্ব মা দিস” এ “রতœগর্ভা মা” পদেক ভূষিত হয়েছেন।

ডিআইজি সালমা বেগম জানান, তিনি সব সময়ই নারীদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করেন। বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী নির্যাতন বন্ধে তিনি সোচ্চার। এছাড়া নারী শিক্ষার ব্যাপারে তিনি কাজ করতে চান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাকরির মাধ্যমেই তিনি বৃহত্তর বরিশালের মানুষের সেবা দেয়ার জন্য কাজ করে যেতে চান।

সর্বশেষ সংবাদ

বিশ্বমঞ্চে বাংলা ভাষার উত্থান দেখার আশাবাদ প্রধানমন্ত্রীর

বিশ্বমঞ্চে বাংলা ভাষার উত্থান দেখার আশাবাদ প্রধানমন্ত্রীর

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজনগর উপজেলাে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহতের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জেলার জনগণের জন্য নাগরিকবান্ধব দেবীদ্বার গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানিয়েছে। একটুও খরচ হয়নি। তাই আমার দায়বদ্ধতা দেবীদ্বারের মানুষদের প্রতি। আমি

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাওসার রহমান খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তবে ইউনিয়ন

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ের পাশেই এসব ভাটা পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে, যার সবকটিই বর্তমানে অবৈধ। এর মধ্যে ২৩টি ভাটার পূর্বে