
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১:৩৪

নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যা দুর্গত লালপুর ও দুড়দুড়িয়া দুইটি ইউনিয়নের ৩শ ৫০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার লালপুর ইউনিয়নের তিন শত ও দুড়দুড়িয়া ইউপির ৫০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী (১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি তেল ও লবন) বিতরণ করেন তিনি।

এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।